সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ লাভ করে। বর্তমানেও এই তরীকার অনেক অনুসরণকারী বিদ্যমান আছেন। তবে মূল শিক্ষা থেকে এখন তারা অনেকটা দূরে। দারকাবিয়া:ঃ মরক্কোর ফেজ অঞ্চলে মুন্মা আরবী দারকাবী (মৃ: ১৮২৩) এই তরীকার জন্ম দেন। সাহেল, চাদ ও নিগার অঞ্চলে এই তরীকা প্রভাব ফেলে । এছাড়া অতীতে অত্র এলাকায় জিহাদী চেতনার পেছনেও এই তরীকা সক্রিয় ছিল। খালওয়াতিয়া: ত্রশোদশ শতকে এই তরীকা কাকেসাস ও তুকীস্থানে প্রতিষ্ঠিত হয়। এ তরীকা উসমানী খলিফাদের সঙ্গে সম্পর্কিত ছিল। তরীকার প্রধান কেন্দ্রস্থল ইস্তাম্বুলে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ তরীকার অনুসারী সুদূর মিশর ও ইন্দোনেশিয়ায় দেখতে পাওয়া যায় ।
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।