সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ কয়েকটি প্রসিদ্ধ তরীকা কোনো এক সমীক্ষানুযায়ী বিশ্বে দুই শতেরও বেশী তরীকা আছে বলে জানা যায়। এর মধ্যে কোনো কোনোটি স্থানীয় এবং অপরগুলো পৃথিবীর সর্বত্র বিদ্যমান । এবার আমরা কয়েকটি প্রসিদ্ধ তরীকা, এর প্রতিষ্ঠাতা এবং পদ্ধতি নিয়ে আলোচনা করবো। মাওলাবিয়া: প্রখ্যাত লেখক ও সুফি আল্লামা মাওলানা জালালুদ্দিন রূমী (রাহঃ) [মৃত্যুঃ ১২৭৩] হচ্ছেন এই তরীকার প্রতিষ্ঠাতা । মাওলানা শব্দ থেকে তরীকার নাম “মাওলাবিয়া’ এসেছে। বিশ্ব বিখ্যাত ফার্সি ভাষার সুফি কবিতার গ্রন্থ ‘মসনবী মা’নবী’ এর লেখক হচ্ছেন আল্লামা জালালুদ্দিন রূমী (রাহঃ)। মাওলাবিয়া তরীকার একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে সালিকদের ঘুরে ঘুরে যিকির পড়া । কথিত আছে আল্লামা রূমী (রাহঃ) তীরুতে অবস্থান-কালে রাতের গভীরে জেগে ওঠে আল্লাহর ধ্যানে মগ্ন হতেন। যিকির-মুরাকাবার মধ্যেই তিনি তাবুর মাঝখানের খুঁটির চতুর্দিকে ইশকে ইলাহীর প্রচণ্ড প্রভাবে সজোরে আল্লাহর নাম লয়ে ঘুরতে থাকতেন। তীর এই বিশেষ অবস্থার অনুসরণেই পরবর্তীতে তীর তরীকার দরবেশরা ঘুরে ঘুরে যিকির পড়ার নিয়ম চালু করেন। মাওলাবিয়া তরীকা উসমানী খেলাফত-কালে সমাজের উচ্চ স্তরের ব্যক্তিদের মধ্যে বিস্তারলাভ ও জনপ্রিয় হয়ে ওঠে । তবে মাওলাবিয়া তরীকা তুর্কি ও আশপাশের অঞ্চলে প্রতিষ্ঠিত হলেও বাইরে এর প্রভাব তেমনটি লক্ষ করা যায় না। খেলাফত ধ্বংসের পর থেকে সুফি তরীকা বা তাসাওউফ চর্চাসহ ইসলামী মৌলিকত্বের উপর তুর্কিস্তানে চরম আঘাত আসে । যার ফলে বর্তমানে মাওলাবিয়া তরীকা এখন তুরস্কে একটি আকর্ষণীয় সামাজিক রুসুমে পরিণত হয়েছে মাত্র প্রায়ই দেখা যায়, পশ্চিম ইউরোপ থেকে আগত পর্যটকদের চিত্তবিনোদনের উদ্দেশ্যে তথাকথিত ‘দরবেশরা’ রঙিন আকর্ষণীয় এঁতিহ্যবাহী বস্তু পরিধান করে ঘুরে ঘুরে বাজনার তালে তালে ‘জিকির’ করছে! পশ্চিমে মাওলাবিয়া তরীকার দরবেশরা ‘ওয়ার্লিং দরবেশ’ [ঘুর্ণমান দরবেশ] নামে পরিচিত । তাযিনিয়া: মরক্কোর ফেয এলাকায় আল-তিযানী ১৭৮১ সালের দিকে এই তরীকার জন্ম দেন। খুব শীত্ম এই তরীকা আফ্রিকার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে সিনেগাল ও নাইজেরিয়ায় ছড়িয়ে পড়ে। এই তরীকার সালিকদেরকে প্রতিষ্ঠিত শাসকদের হুকুম মেনে চলার শিক্ষা দেয়া হতো। এ কারণে সমাজের উচ্চশ্রেণীর মধ্যে তরীকাটি বিস্তার
— صفحة ١٨ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.