সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ প্রাথমিক যুগে তাসাওউফের ধারক-বাহক ছিলেন গোটা ক’জন বিশেষ শ্রেণীর উলামা-মাশায়েখ। কিন্তু এ যুগে এসে তাসাওউফ সত্যিকার অর্থে সাধারণ মানুষের জন্য অনুসরণীয় অনুকরণীয় বিষয়ে পরিণত হয়। অর্থাৎ তাসাওউফ এবং সুফিতত্ব হয়ে উঠে জনপ্রিয় বিষয়। সুতরাং জনগণের জড়িত হওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার প্রয়োজন দাীড়ায়। আর এরই মাধ্যমে গড়ে ওঠে বিভিন্ন তরীকা । বিভিন্ন জায়গায় তাসাওউফের প্র্যাকটিসের জন্য খানকা প্রতিষ্ঠা হয়। প্রত্যেক তরীকার শায়েখ বা প্রধান এসব খানকায় অবস্থান নিয়ে সালিকদের পথপ্রদর্শন করতে থাকেন। নিজের মুর্শিদের সঙ্গে জিকির- মুরাকাবা-সামা ইত্যাদি করা ছিলো খানকার সদস্যদের মৌলিক তৎপরতা । সে যুগে মুরীদ করার ক্ষেত্রে বিশেষ রুল-রেগুলেশন ছিলো । প্রথমে মুরীদ হওয়ার পর পুরো সদস্য হিসেবে গ্রহণযোগ্য হতে সালিককে অন্তত ৩ বছর সময় অপেক্ষা করতে হতো । ইযাযত বা খেলাফতপ্রাপ্তির সময় একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে মুর্শিদ মুরীদকে খিরক্বা প্রদান করতেন। সুফিদের মধ্যে মুজাররদ বা অবিবাহিত থাকা শর্ত নয়। বাস্তবে অধিকাংশই বিবাহিত ছিলেন বা এখনও আছেন। প্রত্যেক তরীকার আলাদা জিকির-আজকার-মুরাকাবা পদ্ধতি আছে। আর এই ভিন্নতাই হচ্ছে বিভিন্ন তরীকা থাকার প্রধান কারণ । বাস্তবে সব তরীকাই তাসাওউফের মৌলিক বিষয়বস্তুকে অনুসরণ করে। অর্থাৎ এগুলো আলাদা আক্বীদা বিশ্বাস নয়। সবই একই জিনিস । প্রত্যেকের উদ্দেশ্য একই- আল্লাহর নৈকট্য হাসিল করা । একেক শিক্ষক বা মুর্শিদে কামিল একেক পদ্ধতিতে মারিফাত হাসিলের চেষ্টা করেছেন। তাদের এই শিক্ষা থেকেই গড়ে উঠেছে তরীকাসমূহ। তরীকা সৃষ্টির ফলে সাধারণ মুসলমানরা আধ্যাত্মিকতার অপূর্ব স্বাদ গ্রহণের সুযোগ পান যা বাহ্যিক আলীমদের দ্বারা প্রদান করা মোটেই সম্ভব নয়। এছাড়া সূফী তরীকতপন্থীরা ব্যবসা-বাণিজ্যেও বিরাট অবদান রাখেন। তারা প্রসিদ্ধ বাণিজ্য পথে যেমন, সিল্ক রোডে- পথিকদের সুবিধার্থে প্রতিষ্ঠা করেন একাধিক মুসাফিরখানা। এসব পান্থনিবাসে মুসাফিররা বিনামূল্যে থাকা-খাওয়ার সুযোগ-সুবিধা পেতেন। বাস্তবে পীর- মুরীদী এতোই সুপ্রতিষ্ঠিত হয়ে উঠেছিলো যে, ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতক পর্যন্ত প্রায় সকল মুসলমান কোনো না কোনো তরীকার সদস্য ছিলেন। ১৭
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।