Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ অপর আরেক সুফি দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন হযরত শিহাবুদ্দীন সুহরাওয়াদী (রাহঃ) [১১৯১ সালে আলেপ্পো শহরে মৃত্যুদণ্ড দেয়া হয়] । তিনি বলেন, সবকিছুই অস্তি ত্ব্লাভ করেছে বিভিন্ন আলো হিসেবে। আর এর মূলে আছে এবস্যুলুট বা পরম আলো অর্থাৎ আল্লাহর নূর ৷ সুতরাং আল্লাহর নূরের বিকাশই হচ্ছে সমগ্র সৃষ্টি । মধ্য এশিয়ায় হযরত বাহাউদ্দীন নকশবন্দী (রঃ) কর্তৃক [ত্রয়োদশ শতকে| আরেকটি সুফিদর্শনের জন্ম হয়। এই দর্শনের মাধ্যমে সুফিতত্ব ও ইসলামী শরীয়তকে এক ও অভিন্ন হিসেবে ঘোষণা দিয়ে মোঙ্গলদের প্রভাব থেকে সফলভাবে মুক্ত রাখা হয়েছিল। ভারতবর্ষে হযরত আহমদ সিরহিন্দি মুজাদ্দিদে আলফে সানী (রাহঃ) [মৃঃ ১৬২৪ খৃঃ] মোগল সম্রাট আকবরের পথতভ্রান্ত দ্বীনে ইলাহীর বিরুদ্ধে সফলতার সঙ্গে রুখে দাড়িয়ে সুফি দর্শনের উৎকর্ষ সাধন করেন। তিনি বলেন, সুফিরা যে ফানার কথা বলেন তা হচ্ছে এ রাস্তার সালিকদের একটি ব্যক্তিগত অবস্থা মাত্র । অর্থাৎ সুফিদের মননে এটা একটা আভ্যন্তরীণ অভিজ্ঞতা মাত্র- এটা হিন্দু দর্শনের অসীমের মধ্যে ব্যক্তির পুরো বিলীন হওয়ার বিশ্বাস থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ও আলাদা । সুফি তরীকার উৎপত্তি দ্বাদশ ও ত্রয়োদশ শতকে সুফি তরীকাসমূহের উৎপত্তি ঘটে । সুফিরা এসময় যে কোন সালিককে মুর্শিদে কামিলের সুহবত ও সান্নিধ্য লাভের গুরুত্‌ উপলব্ধি করেন। এসময় মোঙ্গলরা চতুর্দিকে ব্যাপক হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের পর দেশ জয় করে নিচ্ছিলো। এরপর বাগদাদের আব্বাসী খেলাফতও পদানত হয়। এই সংকট মুহূর্তে সুফিদের কার্যাবলী এতোই গুরুত্বপূর্ণ ছিলো যে, অনেক এঁতিহাসিকের মতে এর ফলেই ইসলাম ধ্বংস হওয়া থেকে রক্ষা পায়। এসময় পূর্ব ও পশ্চিমে ইসলামের প্রসার যে সুফিরাই ঘটিয়েছিলেন এব্যাপারে কারো দ্বিমত নেই । তাছাড়া তাদেরই চেষ্টা ও আধ্যাত্মিক শক্তির ফলে শেষ পর্যন্ত মোঙ্গলরাও ইসলামে দীক্ষিত হয়েছিল। অনেকের মতে এই সময়টুকু ছিলো তাসাওউফের স্বর্ণযুগ ।

— পৃষ্ঠা ১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।