Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ (রাহঃ) [মৃঃ ১০০০ খৃঃ], হযরত হুজভেরী দাতাগঞ্জে বখশ (রাহঃ) [মৃঃ ১০৫৭ খৃঃ] প্রমুখ প্রসিদ্ধ সুফিরা । তারা অতীতে বড় বড় সুফি-দরবেশদের জীবনীগ্রন্থও প্রকাশ করেন। এছাড়া আরও যারা সুফিতত্বের উপর লেখালেখি করেছিলেন তাদের মধ্যে আল- কুশাইরী (রাহঃ) [মৃঃ ১০৭২ খৃঃ], ইমাম গাজ্জালী (রাহঃ) [মৃঃ ১১১১ খৃঃ] এবং অন্যান্যরা । আল-কুশাইরী (রাহঃ) সুফিদের জীবনীগ্রন্থ ছাড়াও তাসাওউফ শাস্ত্রের মৌলিক শিক্ষা সম্পর্কে ‘রিসালা’ নামক একটি প্রখ্যাত বই রচনা করেন। এতে তরীকতের বিভিন্ন স্তরের বর্ণনা [মাক্বামাত - সালিকের চেষ্টার ফল] এবং হালসমূহ [আহওয়াল- আল্লাহ প্রাপ্তির রহস্যাবৃত স্তরসমূহ] সম্পর্কে বিশদ ব্যাখ্যা দেন। ইমাম গাষ্যালী (রাহঃ) এর উপাধি হচ্ছে হুজ্জাতুল ইসলাম - ইসলামের প্রমাণ । তিনি ছিলেন একজন সুপ্রসিদ্ধ ইসলামী চিন্তাবিদ প্রাথমিক যুগে তিনি বাগদাদের নিযামিয়া বিশ্ববিদ্যালয়ে দর্শন ও ধর্মজ্ঞানের প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু এতে তার জ্ঞান আহরণের তৃপ্তি মোটেই শেষ হয়ে যায়নি। তাই তিনি সুফিতত্তবের উপর মনোনিবেশ করেন এবং দীর্ঘ ১১ বছর দেশে দেশে ঘুরে বেড়ান। অবশেষে দামেস্কের উমাইয়্যা মসজিদের মিনারের নীচে অবস্থান গ্রহণ করে এখানে বসেই তার জগতথখ্যাত গ্রন্থ এহইয়াউ উলূমিদ্দীন রচনা করেন। এর মাধ্যমে তিনি সুফিতত্ত্ব ও ইসলাম যে একই জিনিষ তা সফলভাবে তুলে ধরেন। তিনি বলেন, শরীয়ত হচ্ছে গাছের খোলস আর মারিফাত বা তাসাওউফ হচ্ছে এর অভ্যন্তর। সুতরাং শুধু খোলস যেমন বৃক্ষের জন্য যথেষ্ট নয় তেমনি খোলসহীন বৃক্ষও উলঙ্গ । এ দু'য়ের সমন্বয়েই গড়ে উঠে পূর্ণ বৃক্ষ । অর্থাৎ শরীয়তের আভ্যন্তরীণ দিকই হচ্ছে তরীকত । দৰ্শন ও সুফিতত্ত্বের মধ্যে সম্পর্কের বিকাশ ইসলামী দর্শনের সঙ্গে তাসাওউফের সম্পর্ক নিয়ে বিশদ আলোচনা করেন সহল ইবনে তুসতারী (রাহঃ) [মৃঃ ৮৯৬ খৃঃ] এবং প্রখ্যাত মুহাদ্দিস হযরত তিরমিযী (রাহঃ) [মৃঃ ৮৯৮ খৃঃ] । তবে সুফিতত্ত্ব ও দর্শনের সর্বাপেক্ষা প্রসিদ্ধ লেখক ছিলেন হ্যরত ইবনে আরাবী (রাহঃ) [মৃঃ ১২৪১ খৃঃ] । মুসলিম স্পেনে তীর জন্য হয়। মক্কা শরীফ ও তুনিস শহর ভ্রমণশেষে তিনি দামেস্ক শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি পাচ শতেরও বেশী গ্রন্থ রচনা করে গেছেন। তীর সুফি দর্শনের মৌলিক বক্তব্য হচ্ছে ওয়াহদাতুল- উজুদ থিওরী। তিনি এতে বলেন, এ মহাবিশ্ব বা পুরো অস্তিতুই মূলত আল্লাহর গুণাবলীর বিকাশ মাত্র। ১৫

— পৃষ্ঠা ১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।