সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ এভাবে ছুটে চলছেন কেন? তিনি জবাব দিলেন, এই পানি দ্বারা দোযখের আগুন নেভাতে চাই আর এই মশাল দিয়ে বেহেশতকে পুড়িয়ে দেবো! সবাই এর কারণ জানতে চাইলো। জবাব এলো, যারা দোযখের ভয়ে আল্লাহর ইবাদত করে তাদেরকে থামাতে দোযখের আগুন নেভাবো আর যারা বেহেশতের আশায় আল্লাহকে ডাকে তাদেরকে থামাতে বেহেশতকে জ্রালাবো। কারণ, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যেই আল্লাহর ইবাদত করতে হবে। রাবিয়া বসরীর (রাহঃ) মৃত্যুর পর থেকে তাসাওউফ শাস্ত্রে আল্লাহপ্রেমের গুরুত্ব শতগুণ বেড়ে গিয়েছিল। পরবর্তীতে প্রেম ও তাসাওউফের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক গড়তে অসংখ্য কবিতা রচিত হয়। খোদায়ী প্রেমকে সুফি কবিরা বিভিন্নভাবে ব্যক্ত করেন। সুফি কবিতা বিশেষকরে পারস্য অঞ্চলে স্কুলিঙ্গের মতো ফুটে উঠে। এ যুগের অসংখ্য সুফি কবিদের মধ্যে কজন হচ্ছেন, মাওলানা জালালুদ্দীন রুমী (রাহঃ), ফরিদুদ্দীন আত্তার (রাহঃ) (প্রাথমিক সময়ের), মুন্মা আলী কারী (রাহঃ), শেখ সাদী (রাহঃ), শেখ জামী (রাহঃ) প্রমুখ ফার্সি কবি। সুফি কবিতায় প্রতীকী কিছু শব্দাবলীর ব্যবহার দেখতে পাওয়া যায়। বিশেষকরে খোদাপ্রেমে মত্তকে মদ, সুফির অন্তর বা হৃদয়কে মদের পাত্র এবং মুর্শিদে কামিলকে মদ পরিবেশক বা সাকী হিসেবে ব্যবহার করতে দেখা যায়। তাসাওউফ ও শরীয়তের মধ্যে কথিত সংঘাত প্রাথমিক যুগে সুফিদের শিক্ষা মৌখিকভাবে প্রচার হতে থাকে। এতে বাহ্যিক আলীম-উলামারা বেশ সন্দিহান হয়ে ওঠেন এবং সুফিদেরকে ইসলামবিরোধী এমনকি কাফির, জিন্দীক, ধর্মদ্রোহী ইত্যাদি হিসেবে আখ্যায়িত করেন। এর ফলশ্রুতিতে দশম শতকে তাসাওউফের সঠিক তথ্যাদি তুলে ধরে একে প্রতিষ্ঠিত করতে একদল সুফি অগ্রসর হোন। একই সময় তাসাওউফ যে আসলে ইসলামের মৌলিকত্বের সঙ্গেই জড়িত সে প্রমাণ তীদের লেখায় প্রকাশ পায়। যারা এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখেন তীরা হচ্ছেন: সুফি ও দার্শনিক শায়খুল আকবর আল-আরাবী (রাহঃ) [মৃঃ ৯৫২ খৃঃ], হযরত মক্বী (রাহঃ) [মৃঃ ৯৯৬ খৃঃ], আল-শাররাজ (রাহঃ) [মৃঃ ৯৮৮ খৃঃ], হযরত কালাবাদী ১৪
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।