Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ আল-মুহাসিবী বাগদাদী (রাহঃ) [মৃঃ ৮৩৭ খৃঃ] তিনি শিক্ষা দিতেন যে, আত্মশুদ্ধি, আত্মনিয়ন্ত্রণ ও আত্ম-পরীক্ষা ছাড়া আল্লাহ্‌ তাআ'লার নৈকট্য হাসিল সম্ভব নয়। হযরত যুননুন মিশরী (রাহঃ) [মৃঃ ৮৫৯ খৃঃ] তিনি শিক্ষা দিয়েছেন যে, আল্লাহর মধ্যে বিলীন বা ফানাফিল্লাহ মারিফাত [আভ্যন্ত রীণ জ্ঞান, খোদাপ্রাপ্তির জ্ঞান] ছাড়া কখনও সম্ভব নয়। আর এই জ্ঞানার্জনের জন্যই মুর্শিদ সাব্যস্ত করে তাসাওউফের রাস্তায় নামতে হবে। আৰু ইয়াজিদ বিস্তামী (রাহঃ) [মৃঃ ৮৭৪ খৃঃ) সুপ্রসিদ্ধ এই ওলিআল্লাহ বলতেন, আল্লাহর মধ্যে বিলীন বা ফানাফিল্লাহর স্তরে পৌঁছার পূর্বে নিজেকে বিলীন করতে হবে। আত্মবিলুপ্তির পরবর্তী স্তর হচ্ছে ফানাফিল্লাহ । তবে আত্মবিলুপ্তির জন্য চাই দুনিয়াবী যাবতীয় আশা-আক্াঙ্কা, লোভ- লালসা, যশ-খ্যাতি ইত্যাদি সবকিছুর আকর্ষণ থেকে মুক্ত হওয়া । তিনিই ছিলেন প্রথম “মাতাল’ সুফি । এখানে মাতাল অর্থ হচ্ছে আল্লাহর ভালোবাসায় সম্পূর্ণরূপে আত্মহারা । এই উচ্চপর্যায়ে পৌঁছে তিনি নিজেকে হারিয়ে ফেলেন এবং অজান্তেই বলে ওঠেন, সুবহানী! কুল্লি ফি শানী! অর্থাৎ যাবতীয় প্রশংসা আমার জন্য! কতো মহান আমার গুপ্তভেদ! হযরত জুনাইদ বাগদাদী (রাহঃ) [মৃঃ ৯১০ খৃঃ] প্রসিদ্ধ এই ওলিআল্লাহ শিক্ষা দিতেন যে, ফানা [নফসের মৃত্যু, আত্মবিলুপ্ত! ও বাকা [আল্লাহর সঙ্গে স্তিত অবস্থা! এই উভয় স্তরে উপনিত হতে অবশ্যই জ্ঞানার্জন করতে হবে। এই জ্ঞান হলো শরীয়ত ও তরীকতের জ্ঞান। আধ্যাত্মিকতা ও আল্লাহপ্রেম সমকালীন প্রসিদ্ধ ওলিআল্লাহ ছিলেন রাবিয়া বসরী (রাহঃ) [মৃঃ ৮০১ খৃঃ] । তিনিই সর্বপ্রথম আল্লাহপ্রেমের প্রতি বেশী গুরুত্ব দেন। তিনি বলতেন, আমার প্রেম- ভালোবাসা-জীবন-মরণ একমাত্র আল্লাহর জন্য। তিনি ছিলেন অবিবাহিতা । কথিত আছে একদা বৃদ্ধ বয়সে রাবিয়া বসরী (রাহঃ) একহাতে বালতিপূর্ণ পানি আর অপরহাতে জ্বলন্ত মশাল নিয়ে রাস্তায় দৌড়াতে থাকেন। মানুষ জিজ্ঞেস করলো, আপনি ১৩

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।