সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ দুনিয়াদারিত্বের প্রতি অনীহা উমাইয়্যা খেলাফতকালে (৬৬১ খৃঃ - ৭৪৯ খৃঃ) ধন-সম্পদের প্রতি অতি-আকর্ষণ ও দুনিয়াদারিত্ব চরমে পৌঁছে গিয়েছিল। কিন্তু এর পূর্বে খুলাফায়ে রাশিদীনের যুগ ছিলো এর বিপরীত ৷ সে সময়ে স্বয়ং খলীফা থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ধর্মাকর্ষণ ও ধর্মকর্মই ছিলো জীবনের আসল উদ্দেশ্য। তারা আখিরাতের জীবনকে তথা আল্লাহপ্রাপ্তিকে ইহকালের মূল লক্ষ্যে পরিণত করেন। বলাই বাহুল্য, এটাই ছিলো মহানবী সাল্লাল্মাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা। মুসলমানদের ইহলৌকিক আকর্ষণ চরমে উঠেছে দেখে অনেকেই যারা ধার্মিক ছিলেন, অত্যন্ত বিচলিত হয়ে ওঠেন। তীরা আশঙ্কা করেন যে, শেষ পর্যন্ত মুসলমানরা ইহুদী-খৃষ্টানদের মতো দুনিয়াদার হয়ে যায় কি না। তাই তীরা একটি বিপ্নবের জন্ম দেন যাকে বলা হয় - সুফিতত্ব। এ সময়ের প্রসিদ্ধ কয়েকজন সুফি হযরত হাসান বসরী (রাহঃ) [মৃঃ ৭২৮ খৃঃ] তিনি ছিলেন প্রাথমিক যুগের প্রসিদ্ধ সুফিদের মধ্যে একজন। তিনি তীর অনুসারীদেরকে এই দুনিয়ার চাকচিক্য ও লুকানো খারাপ আকর্ষণ থেকে মুক্ত থাকার তাগিদ দেন। ফকীরী জীবন পালনের প্রতি তিনি উৎসাহ দেন। তিনি বলতেন, আল্লাহর নৈকট্য হাসিলই হলো মানবজীবনের আসল লক্ষ্য। এ লক্ষ্যর্জনে সর্বাপেক্ষা বড় বাধা হচ্ছে দুনিয়া তথা দুনিয়ার প্রতি আকর্ষণ । হযরত ইব্রাহীম ইবনে আদহাম বলখী (রাহঃ) [মৃঃ ৭৭৭ খৃঃ] তিনি বলখের বাদশাহী পরিত্যাগ করে আল্লাহর রাস্তায় জীবন কাটান । প্রসিদ্ধ এই মহাত্মন তীর শাগরিদেরকে মুরাকাবা, নির্জনবাস, প্রার্থনার সময় নীরবতা ইত্যাদি শিক্ষা দিতেন। হযরত শাকিক বলখী (রাহঃ) [মৃঃ ৮১০] তিনি বলতেন, একটি বিশিষ্ট পদ্ধতি অবলম্বনের মাধ্যমে আল্লাহর প্রতি দিলের মধ্যে পূর্ণ ভরসা (তাওয়াক্লুল) সৃষ্টি করা যেতে পারে। এছাড়া একটি পরিপূর্ণ পদ্ধতি পুরোপুরি অনুসরণ ছাড়া হালের মাকামে পৌছা সম্ভব নয়। ১২
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।