সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ প্রথম অধ্যায় ইলমে তাসাওউফ ৪ সংক্ষিপ্ত ইতিহাস ও পরিচিতি তাসাওউফ (১০) আরবী সাফা শব্দ থেকে উৎপন্ন । এর অর্থ পরিচ্ছন্নতা । সুফিতত্ত্বের ক্ষেত্রে এর পারিভাষিক অর্থ হলো ‘হৃদয়ের পরিচ্ছনা অর্জন’ বা ‘তাযকিয়ায়ে নফস’ । ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ কর্তৃক প্রকাশিত ‘সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষে' তাসাওউফের সংজ্ঞা দেওয়া হয়েছে এভাবে: “তাসাওউফ ১/ শব্দ ব্যুৎপত্তিগতভাবে তাফা’উলের (}=%) ওয়াযনে মূল ধাতু সুৎফ হইতে উৎপন্ন । সূফ অর্থ পশম । আর তাসাওউফের অর্থ পশমী বস্তু পরিধানের অভ্যাস । [লাবসু'স-সূফ] অতপর মরমী তত্ত্বের সাধনায় কাহারো জীবনকে নিয়োজিত করার কাজকে বলা হয় তাসাওউফ ৷ যিনি নিজেকে এইরূপ সাধনায় সমর্পিত করেন ইসলামের পরিভাষায় তিনি সুফি নামে অভিহিত হন৷” [সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ, ১ম খণ্ড, পৃ: ৪৫২] । তবে অধিকাংশ গবেষক এই সংজ্ঞাকে গ্রহণ করেন নি। মোটকথা, যে রাস্তায় চেষ্টা-সাধনা তথা জিকির- মুরাকাবা দ্বারা নফসের তাযকিয়া সম্ভব তাকেই বলে তাসাওউফ। আর ইসলামের সূচনালগ্ন থেকেই তাযকিয়ায়ে নফস তথা আত্মশুদ্ধির সাধনা হয়ে আসছে। অনেকে মনে করেন তাসাওউফ বা সুফিতত্ব ইসলামের সম্পূর্ণ আলাদা একটি শাখার নাম। এ কথাটি মোটেই সত্য নয় । বাস্তবে এই মুভমেন্টের পেছনে আসল কারণ ছিলো খাইরুল কুরুন বা সর্বশ্রেষ্ঠ তিন যুগের শেষের দিকে মুসলিম সমাজের অতি- বিলাসিতা তথা দুনিয়াদারিত্বের প্রতি বেশী আকর্ষণের প্রতিক্রিয়া । সে যুগের আমীর- উমারা এবং শাসকদের মধ্যে বিলাসিতা চরমে পৌছে গিয়েছিল। অথচ ইসলাম শিক্ষা দিয়েছে মিতব্যয়িতা, খোদাভীরুতা, দুনিয়ার আকর্ষণ থেকে মুক্ত থাকা, আখিরাতের প্রতি আকর্ষণ ইত্যাদি গুণাবলী । সুতরাং সে যুগের খোদাভীরু মহাত্মনরা দুনিয়াবী বিলাসিতাকে বিসর্জন দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে নিজেদের জীবনকে বিলিয়ে দিতে অগ্রসর হোন। এরাই শেষ পর্যন্ত সুফিতত্ব বা তাসাওউফ শাস্ত্রের জন্ম দেন। এবার তাসাওউফের ক্রমবিকাশের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরছি।
— Page 11 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.