Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ লিখছেন। এছাড়া ইঞ্জিনিয়ার আজিজুল বারী, হুসাইন আহমদ ও তার যৌথ সম্পাদনা এবং রচনায় সিলেট বিভাগে কওমী মাদ্রাসার ইতিহাসের উপর আরেকখানা বৃহৎ গ্রন্থ শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে ইনশাআল্লাহ । বর্তমানে তরুণ লেখক কবির আহমদ খান “আদর্শ লেখক পরিষদ বাংলাদেশ’ এর প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং ‘জালালাবাদ লেখক ফোরামের’ পাঠাগার সম্পাদক হিসাবে দায়িতৃপাল করছেন। ইঞ্জিনিয়ার আজিজুল বারী উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামীল শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমাদ মাদানী (রাহঃ) এর বিশিষ্ট খাদিম ও খলীফাদের মধ্যে অন্যতম, সিলেট বিভাগ তথা পুরো বাংলাদেশের গৌরব কুতবে যামান হযরত মাওলানা আমীনুদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির একজন বিশিষ্ট মুরীদ ইঞ্জিনিয়ার আজিজুল বারী ১৯৫৭ ঈসায়ী সালে বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত জগন্নাথপুর উপজেলাধীন বনগীও গ্রামের একটি সুশিক্ষিত মুসলিম সুফি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাজী আলী আসগর (রাহঃ) ও মাতার নাম মমরাজ বিবি। ইঞ্জিনিয়ার আজিজুল বারীর প্রপিতামহের নাম শাহ রজব মঞ্জিল (রাহঃ)। তিনি সুহরাওয়ার্দিয়া তরীকার একজন উচ্চ পর্যায়ের সুফি দরবেশ ছিলেন। তার এক চাচা মাওলানা আবু ইউসুফ (রাহঃ) ১৯৩৯ সালে বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দ থেকে ফারিগ হয়ে আসেন। অপরদিকে বাড়ির অধিকাংশ লোকই সাধারণ উচ্চশিক্ষিত থাকায় ইঞ্জিনিয়ার আজিজুল বারীর মধ্যে একদিকে ইসলাম ও সুফিতত্ব এবং অপরদিকে জাগতিক শিক্ষা-দীক্ষার প্রভাব পড়ে। নিজস্ব বাড়িতে শতাধিক বৎসর পূর্বে স্থাপিত এঁতিহ্যবাহী আমজদিয়া প্রাইমারী স্কুলে প্রাথমিক লেখাপড়া শেষে তিনি পার্শ্ববর্তী গ্রামের ঝিগলী জুনিয়র হাই স্কুলে মাধ্যমিক শিক্ষার্জন সমাপ্ত করে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ১৯৭২ সালে বৃটেনের উদ্দেশ্যে যাত্রা করেন। বিলেতে দীর্ঘ ৬ বৎসর লেখাপড়া শেষে ১৯৭৮ সালে তিনি বিজ্ঞান ও প্রযুক্তির উপর ডিপ্বোমা গ্রহণ করেন। ইঞ্জিনিয়ার আজিজুল বারী ছোট থেকেই লেখালেখির সঙ্গে জড়িত ছিলেন। বিলেতের একাধিক বাংলা ভাষাভাষী পত্র-পত্রিকায় কবিতা, প্রবন্ধ-নিবন্ধ প্রকাশ করতেন। তিনি পরবর্তীতে কবি আব্দুল মুকিত মুখতারের সম্পাদনায় লন্ডন থেকে প্রকাশিত ‘ইসলামী সমাচার’ ও “সাপ্তাহিক হিজরত’ নামক দু’টি ইসলামী পত্রিকার ১০৬

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।