Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ লেখক পরিচিতি মাওলানা কবির আহমদ খান কবির আহমদ খান ১লা জানুয়ারী ১৯৮৫ সালে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন নিজপাট লামাপাড়া গ্রামে জন্ুগহণ করেন। তার পিতার নাম আফতাব উদ্দীন খান এবং মাতার নাম মুছাম্মাত ছায়ারুন নেছা । আশরাফুল উলুম নামক মাদ্রাসায় তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সমাপ্ত করে প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা মাদ্রাসায় উচ্চতর শিক্ষাথহণের উদ্দেশ্যে ভর্তি হন। আরবী ভাষাসহ কুরআন, হাদীস, ফিকহ ইত্যাদি বিষয়ের উপর প্রাতিষ্ঠানিক অধ্যয়ন শেষেই ‘আলিম’ হওয়ার গৌরব অর্জন করতে হয়। তবে তাযকিয়ায়ে নফস তথা আত্মিক পরিশুদ্ধির জন্য প্রাতিষ্ঠানিক জ্ঞান যথেষ্ট নয়। এরজন্য প্রয়োজন কোন কামিল পীরের হাতে বাইআত গ্রহণ করা ও তাসাওউফের রাস্তায় আত্মনিয়োগ । মাওলানা কবির আহমদ খান এই লক্ষ্যর্জনে প্রখ্যাত অলিআল্লাহ, শায়খুল ইসলাম হযরত মাদানী (রাহঃ) এর সুযোগ্য খলীফা হযরত মাওলানা বদরুল আলম শায়খে রেঙ্গা (রাহঃ) এর বিশিষ্ট খলীফা শায়খুল হাদীস হযরত মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জীর (দাঃবাঃ) নিকট বাইআত গ্রহণ করেন। কবির আহমদ খান হযরত শায়খে রেঙ্গা (রাহঃ) এর সুযোগ্য বড় সাহেবজাদা হযরত ফখরুল ইসলাম খিজির সাহেব (দাঃবাঃ) এর কন্যাকে বিয়ে করে এই খ্যাতনামা পরিবারের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়েছেন। উল্লেখ্য, তার মামা শ্বশুরও একজন স্বনামধন্য ব্যক্তিত্ব । তিনি হচ্ছেন মাদ্রাসা শিক্ষাবোর্ড ‘আযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশ’ এর সম্মানিত মহাসচিব হিসাবে দায়িত্‌ পালনরত হযরত মাওলানা আবদুল বাছিত বরকতপুরী (দাঃবাঃ)। কবির আহমদ খান ছোট থেকেই লেখালেখির প্রতি আগ্রহশীল ছিলেন। তিনি ৫ম শ্ৰেণীতে থাকা কালেই লেখালেখি শুরু করেন। সে সময় প্রাক্তন সংসদ সদস্য মাওলানা শাহীনূর পাশা চৌধুরী সম্পাদিত মাসিক ‘তৌহিদী পরিক্রমা’ নামক ম্যাগাজিনে “আখিরাতের চিন্তা’ শিরোনামে তার প্রথম নিবন্ধ প্রকাশ হয়। মাওলানা কবির আহমদ খান এ পর্যন্ত দু'টি গ্রন্থ প্রণয়ন করেছেন। প্রথমটির শিরোনাম ‘কওমী মাদ্রাসার অবদান ও আসআদ মাদানী (রাহঃ) এর সংক্ষিপ্ত পরিচিতি’ এবং দ্বিতীয় গ্রন্থটির নাম হলো ‘হযরত শায়খে রেঙ্গা (রহ.)-এর জীবন ও খিদমাত’ ৷ উভয় গ্রন্থই পাঠক মহলে সমাদৃত হয়েছে। তিনি জামিয়া তাওয়া্কুলিয়া রেঙ্গা মাদ্রাসার ইতিহাসের উপর একটি বই ১০৫

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।