Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ অর্থাৎ: আমি সে ব্যক্তির উপর বিস্ময় প্রকাশ করি যে (আমার সম্বন্ধে) বলে, আমি আল্লাহকে স্মরণ করেছি, আমি কি কখনো তাকে ভুলে যাই যে, ভুলে যাওয়াকে স্মরণ করে থাকি? আমি যখন তোমাকে স্মরণ করি তখন আমি মরে যাই । তারপর জীবিত হই । তোমার সাথে মিলনের আবে হায়াত না হলে আমি জীবিত হতাম না। আমি প্রবল ভালোবাসা লয়ে জীবিত হই এবং প্রেমের আতিশয্যে মরে যাই । সুতরাং আমি কতবার তোমর উপর মরবো এবং জীবিত হতে থাকবো? আমি পিয়ালার পর পিয়ালা প্রেম মদিরা পান করেছি। না এ মদিরা নিঃশেষ হয়, আর না আমি পরিতৃপ্ত হই । [হযরত শায়খে রেঙ্গা (রাহ:) -এর জীবন ও খিদমাত, মাওলানা কবির আহমদ খান, পৃঃ ৭৪- ৭৫] মোটকথা, ইলমে তাসাওউফ ও তাসাওউফের খিদমাতগার মহাত্মন অলি- আনল্লাহদের উপরযুঁক্ত দীর্ঘ এ আলোচনা বাহ্যদর্শীদের নিকট হতে পারে শুধু তথ্য ও ইতিহাসের বিষয় । কিন্তু অন্তর্দশীদের নিকট তা আরো গভীর তাৎপর্য বহন করবে এটা আমাদের বিশ্বাস । তারা এখান থেকে গ্রহণ করবেন জীবন গঠনের দিকনির্দেশনা, চিন্তার বিশুদ্ধতা, আত্মার পরিশুদ্ধি, হৃদয়ের উত্তাপ, আদব ও আখলাকের পুঁজি এবং কৃলব ও রূহের গিযা। ইমাম আবু হানীফা (রাহ:) বলেন: EDS Bl LGN azar HS cp dll peel slladl 2 SUSI অর্থাৎ: উলামাদের ঘটনা ও কর্ম-কীর্তির আলোচনা আমার কাছে বহু ফিকহী আলোচনার চেয়ে প্রিয় । কেননা তাতে রয়েছে সালাফের জীবন-সৌন্দর্য ও চরিত্র মাধুর্য । এর স্বপক্ষে তিনি এই আয়াত তিলাওয়াত করেন: PEN IN fe rei SK এ দৃষ্টিকোণ থেকেই এই গ্রন্থটি রচনার দুঃসাহস । আর আমাদের বিশ্বাস যেহেতু ‘তাযকিয়ায়ে নফস’ এর সাধনা ছাড়া সত্যিকার অর্থে ঈমানের পরিপক্কতা ও খোদাপ্রাপ্তি অতি কঠিন ব্যাপার, তাই এই গ্রন্থ পাঠের মাধ্যমে সকলে ইলমে তাসাওউফের গুরুত্ব অনুধাবন করে কোন কামিল মুর্শিদের নিকট তরীকতের দীক্ষা গ্রহণ করে জীবনকে ধন্য করবেন। আমাদের একটিমাত্র আবদার, অনুগ্রহ করে সকলেই দু’'আর সময় এই অধম লেখকচদ্বয়কে আল্লাহর পবিত্র দরবারে মাগফিরাত কামনাসহ্‌ স্মরণ করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তীর নৈকট্য ও রেজা হাসিলে তাওফিক দিন। আমীন।

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।