সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ যেতেন, ফিরে এসে সালেকীনদের দু'একটা চিঠি তিনি আমাকে দেখাতেন এবং বলতেন, দেখুন তো এসব কিসের চিঠি?” [তাযকিরাতুল আওলিয়া, পৃ: ৪৯১] বিসমিল্লাহির রাহমানির রাহীম হযরত মাওলানা বদরুল আলম শায়খে রেঙ্গা (রাহ:) [১৩১৯ - ১৩৯১ বাংলা] হযরত শায়খে রেঙ্গা (রাহ:) সিলেট বিভাগের এক শীর্ষ আধ্যাত্মিক ব্যক্তিত ছিলেন। তিনি ছিলেন জন্মগত ওলি এবং শাইখুল ইসলাম মাদানী (রাহ:) -এর একজন বিশিষ্ট খলীফা ৷ হযরত শায়খে রেঙ্গা (রাহ:) বলতেন, শুধু বুদ্ধি ও যুক্তি দিয়ে আল্লাহকে চেনা যায় না। আল্লাহকে চিনতে হলে প্রয়োজন বিশ্বাস এবং ভক্তির । তারচেয়েও বেশী প্রয়োজন আত্মশুদ্ধির । তিনি আরো বলতেন, কামনা ও বাসনা থেকে মনকে দুরে সরিয়ে রাখতে পারলেই মানুষের আত্মশুদ্ধি সম্ভব৷ [হযরত শায়খে রেঙ্গা (রাহ:) -এর জীবন ও খিদমাত, মাওলানা কবির আহমদ খান, পৃঃ ৮২] হযরত শায়খে রেঙ্গা (রাহ:) যখন গভীর রাতে মাওলার প্রেমসাগরের উত্তাল ঢেউয়ের তরঙ্গে নিমজ্জিত, তখন প্রেমিকের কণ্ঠে ভেসে উঠতো নিম্নের স্বরচিত কবিতাটি: নয়ন য’দিন রইবে বেঁচে তোমার পানে চাইবো গো, লান-তারানী বলনা যতো দেখবার আশায় থাকবো গো। হৃদয় য’দিন রইবে বুকে ধ্যানে তোমার থাকবো গো, বলতে য’দিন পারবো কথা গান তোমারই গাইবো গো। এ জগতে প্রেম তোমারই পাগলা মোরে করছে গো, মরলেও আমি প্রেম অনলে কবরেতে জ্বলবো গো। পাগলা মনকে কি দিয়া আর শান্ত আমি রাখবো গো, চোখ বুজিলে রং মহলে তোমায় যদি পাইনা গো। আমি তুমি, তুমি আমি, আর কিছু তো পাইনা গো, যেদিকে চাই তোমায় দেখি আমার ‘আমি’ আর কোথায় গো। [হযরত শায়খে রেঙ্গা (রাহ:) -এর জীবন ও খিদমাত, মাওলানা কবির আহমদ খান, পৃঃ ৯০] আল্লাহর অলিগণ বিভিন্ন রং ও ত্রাণের হয়ে থাকেন। হযরত শায়খে রেঙ্গা (রাহ:) এর হালতের দিকে লক্ষ্য করলে মনে হয় তিনি যেনো তেমনি ছিলেন যেমন কবি বলেন: ১০৩
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।