সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ গেছেন। মদীনা শরীফে তার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন মাজহাবের আরব ও অনারব অসংখ্য ছাত্র ছিলেন। ইলমে তাসাওউফের উপর তীর বিচরণ ছিলো সম্রাটতুল্য। তবে স্বভাবগতভাবে তিনি অতিশয় প্রচারবিমুখ ছিলেন। হযরত কাসীম নানুতুবী (রাহ:) -এর ন্যায় তিনি নিজের রূহানী কামালাত সর্বদা লুকিয়ে রাখতে ভালোবাসতেন [শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রাহ:) - ড. মুশতাক আহমদ; ইফাবা, পৃ: ৩৬৭] হযরত মাওলানা মাদানী (রাহ:) হযরত রশীদ আহমদ গাঙ্গুহী (রাহ:) -এর খলীফা ছিলেন। তবে তাঁর প্রাণপ্রিয় উস্তাদ ছিলেন হযরত শাইখুল হিন্দ (রাহ:) যার সাথে তিনি মাল্টায় কারাবরণ করেন। উত্তাদের প্রতি সম্মান দেখাতে যেয়ে অনুমতি থাকা সত্ত্বেও শাইখুল হিন্দ জীবিত থাকাবস্থায় কখনও কাউকে মুরীদ করেন নি। উত্তাদের মৃত্যুর পরও বাইআতের ক্ষেত্রে তিনি হাকিমুল উম্মাত হযরত আশরাফ আলী থানবী (রাহ:) - কে অগ্রাধিকার প্রদান করতেন এবং মুরীদ হওয়ার আকাজ্কীদের বলতেন, আপনারা বরং হাকিমুল উম্মাতের কাছে মুরীদ হোন। যা হোক মহাত্মন এই ওলিআল্লাহ দ্বীনের কাজে সারাটি জীবন অবিরাম চেষ্টা-সাধনায় লিপ্ত ছিলেন। তীরই বরকত ও ফায়েজ থেকে বৃহত্তর সিলেট অঞ্চল বিশেষভাবে উপকৃত হয়েছিল । তিনি ১৯২০ থেকে ১৯২৬ সাল পৰ্যন্ত সিলেট শহরের মানিক পীরের টিলার বিপরীতে স্থাপিত খিলাফত বিন্ডিংয়ে হাদীস শরীফের দারস দিয়েছেন। [সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ] শায়খুল ইসলাম মাদানী (রাহ:) প্রাথমিক জীবনে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। কিন্তু বৃটিশ সাম্রাজ্যবাদীদের দুঃশাসন ও নির্যাতনে তখন ভারতের অবস্থা এমন নাজুক ছিলো যে, রাস্তা দিয়ে হাঁটতে মনে মতো যেনো পুলসিরাতের উপর হাঁটা হচ্ছে। তখন শাইখুল ইসলাম মাদানী (রাহ:) মানুষকে এই মুসিবত থেকে উদ্ধারের লক্ষ্যে জমিয়তে উলামার মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাপিয়ে পড়েন। আন্দোলন সংগ্রামে তার ব্যস্ততা দেখে শাইখুল হাদীস মাওলানা যাকারিয়া (র) একদা বলেন 8৪ একদিন আমি মাওলানা মাদানী (র)-কে বললাম, হযরতের সঙ্গে আমার লড়তে মন চায়। তিনি বললেন আপত্তি নেই মন ভরে লড়াই করুন। বললাম, হুজুর মাওলানা গাঙ্গুহী ও হাজী সাহেব (র) আপনার ওপর যে খিদমতের দায়িত্ব অর্পণ করেছেন, তার কথা কি কিছু মনে আছে, নাকি দেশ স্বাধীন করার কাজেই ব্যস্ত থাকবেন? মাওলানা মাদানী (র) বললেন, এ খিদমতের কথাও আমার স্মরণ আছে, ভুলি নি। এ উদ্দেশ্যেই প্রতি রমযানে সিলেটে অবস্থান করি। মাওলানা যাকারিয়া (র) বলেন, এরপর যখনই তিনি সিলেট ১০২
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।