Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ পীরের মাধ্যমে কিভাবে ইলমে মা’রিফাতের জ্ঞান হাসিল হতে পারে তার একটি নমুনা এখানে তুলে ধরা হচ্ছে। মক্কা মুয়াজ্জমায় থাকাকালীন একদা হাজী সাহেব তীর এই প্রিয় শাগরিদকে [থানভী (রাহ:]-কে) বললেন: “নাতী! (তিনি আদর করে তীকে নাতী বলতেন) তুমি আমার খাস কুতুবখানা (লাইব্রেরী) থেকে যা ইচ্ছে উপহার হিসেবে নিয়ে যাও।” জবাবে থানভী সাহেব বললেন: “জনাবওয়ালা! এসকল কিতাবে আপনি কী রেখেছেন? এগুলোতে র্ূহানিয়্যাতের মুখোশ মাত্র । এর পরিবর্তে অনুগ্রহ করে আমার সীনায় কিছু দিয়া দিন।” বলাই বাহুল্য উত্তম শাগরিদের উত্তম প্রস্তাবে পীর সাহেব অত্যন্ত আনন্দবোধ করলেন। তার চেহারা উজ্জ্বল হয়ে উঠলো। তিনি খুশী হয়ে বললেন: “হ্যা, সত্য বলতে কি? কিতাবে কি-ই বা আছে? সবই তো সীনায়।” এই ঘটনাটি মাওলানা থানভী (রাহ:) প্রায়ই স্মরণ করে সাথে সাথে একটি কবিতা আবৃত্তি করতেন: “শত কিতাব শত পৃষ্ঠা অগ্নন্দাহ করো। হকের নূরে বিভোর নামে তব আত্মা ভরো ৷” [হায়াতে আশরাফ] তিনি বলেন: তিনিই হলেন বুজুর্গ ব্যক্তি যার মধ্যে নিম্নলিখিত নিদর্শনসমূহ রয়েছে £ (১) প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান থাকা (২) ঈমান মুতাবিক আমল সম্পূর্ণভাবে শরীয়তের অনুসারী হওয়া (৩) দুনিয়ার প্রতি লোভী না হওয়া এবং বুজুর্গির দাবী না করা (৪) কোন কামিল পীরের সান্নিধ্যে থাকা এবং (৫) উলামায়ে কেরামের সম্মান করা । [মাসিক আল-বালাগ, আল্লামা তকী উসমানী ও রফী উসমানী কর্তৃক সম্পাদিত, জুন - ১৯৭৮] তিনি আরও বলেছেন: আওলিয়ায়ে কেরামের জীবনী পাঠ করলে দিল ও রূহ তাজা হয় এবং গুণাহ মাফ হয় । [তাযকিরাতুল আওলিয়া] শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রাহ:) [১২৯৬ - ১৩৭৭ হিজরী] ভারত উপমহাদেশের প্রখ্যাত এই ওলিআল্লাহ ইসলামী রেনেসীর কিংবদন্তী, শায়খে তরীকত ও নিবেদিতপ্রাণ উত্তাদ ছিলেন। হযরত মাদানী (রাহ:)-কে শাইখুল আরব ওয়াল আজম বলা হতো । তিনি শুধু দারুল উলূম দেওবন্দেরই শাইখুল হাদীস ছিলেন না, দীর্ঘ ১৮ বৎসর ধরে পবিত্র মসজিদে নববীতে হাদীস শরীফের দারস দিয়ে

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।