Salfe Saliheen And Tasawwuf
/ ১০৮
📝 লেখা 📖 পিডিএফ

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ হোক নিম্নে আমরা হাজী সাহেব (রাহ:) লিখিত বিভিন্ন উদ্ধৃতি তুলে ধরছি। এ থেকে ইলমে তাছাওউফের উপর আকাবীরে দেওবন্দের মহাত্মন ব্যক্তিদের সাধনা কী উচ্চ পর্যায়ের ছিলো তা সহজেই প্রমাণিত হবে বলে আমরা বিশ্বাস করি। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কী (রাহ:) প্রায়ই বলতেন: “আল্লাহ তীর গোলামদের মধ্যে ইন্তিলাহী আলীম নন এমন কিছু ব্যক্তিদেরকে বিশেষ ‘লিসান' [জিহবা] প্রদান করেন; হযরত শামসে তিবরিষিকে দিয়েছিলেন মাওলানা রুমী, এবং তিনি (মাওলানা রুমী) শামসে তিবরিযির শিক্ষাকে প্রচার করেন। ঠিক এভাবে আল্লাহ পাক আমাকে মওলুবী কাসিমকে দিয়েছেন।” [দ্বিয়াউল কুলুব, পৃ: ৭২] জানা থাকা দরকার যে, ‘ইস্তিলাহী আলীম’ তাদেরকেই বলে যারা কোন মাদ্রাসা থেকে ফারিগ হয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার্জনের সনদ গ্রহণ করে থাকেন। হযরত ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী (রাহ:) এদিক থেকে ইস্তিলাহী আলীম ছিলেন না- তিনি কোন মাদ্রাসা থেকে সদন গ্রহণ করেন নি- কিন্তু শরীয়ত ও তরীকতের উপর পূর্ণ জ্ঞানবান এবং কামিল ওলিআল্লাহ ছিলেন অবশ্যই । একদা হাজী সাহেব (রাহ:) বলেন: “আল্লাহ তা'আলা যদি আমাকে জিজ্ঞেস করেন, হে ইমদাদুল্লাহ! তুমি কি নিয়ে এসেছ? জবাবে কাসিম ও রশীদকে প্রদান করে আমি বললো, এ দু'জনকে নিয়ে এসেছি” [নকশে দাওয়াম, পৃঃ ২৯] হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহঃ) [১২৮০ - ১৩৬২ হিজরী] উপমহাদেশে আধুনিক যুগে হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী (রহঃ) এর মতো স্বনামধন্য লেখক হয়তো আর কেউ জন্মেন নি। মুসলিম চিন্তাবিদ হিসেবে তিনি ছিলেন শীর্ষস্থানীয় । সাধারণ ও বিশেষকরে ইসলামের জ্ঞানান্বেষণে তার সারাটি জীবন অতিবাহিত হয়েছে। প্রায় ১০০০ গ্রন্থের প্রণেতা এই জ্ঞানতাপস মুসলমানদের জন্য রেখে গেছেন ইসলামী সাহিত্যের এক বিরাট ভাণ্ডার। উপমহাদেশে ইসলামী শিক্ষার ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লিখিত হয়ে আছে। তীর জীবন সম্পর্কে জ্ঞাত না হয়ে এই জনপদের সঠিক ইসলামী ইতিহাস ও চেতনা সম্পর্কে সম্যক জ্ঞানার্জন অসম্ভব । এখানে তাসাওউফের উপর রচিত তার গ্রন্থাবলী থেকে কয়েকটি উদ্ধৃতি তুলে ধরছি। ১০০

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।