Salfe Saliheen And Tasawwuf
/ 108
📝 Text 📖 PDF

সালফে সালিহীন ও ইলমে তাসাওউফ যে জ্ঞানের প্রচার-প্রসারের মাধ্যমে সমগ্র পৃথিবীব্যাপী ইসলামের আলো ছড়িয়ে পড়েছিলো, যে পথের পথিকদের কঠোর দ্বীনি সাধনার ফলে মানুষ পথভ্রষ্টতার অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল- সেই জ্ঞান হচ্ছে ইলমে তাসাওউফ, তথা আত্মশুদ্ধির জ্ঞান। এটা কঠোর জিহাদ, দুনিয়ার এশ্বর্যের প্রতি অনীহা ও আখিরাতের প্রতি আকর্ষণ ইত্যাদি জরুরী গুণাবলীর অধিকারী হতে পারে না। অতীতের অসংখ্য গুণিজন, আরিফ, জাহিদ, ফকীহ, মুজাদ্দিদ, আউলিয়া, দরবেশ প্রমুখ উচ্চপর্যায়ের নৈকট্যশীল ব্যক্তিরা সুফি তরীকাকে অনুসরণ করেছেন এবং একবাক্যে এর গুরুত্ স্বীকার করে গিয়েছেন। আজ কিছু কিছু তথাকথিত আলিম নামধারীরা কোন্‌ সাহসে এদের সবাইকে ভ্রান্ত বলার মতো স্পর্ধা দেখান? এসব বাহ্যিক আলিমদের অপতৎপরতা বর্তমানে তুঙ্গে । এদের কুকর্ম ও ভ্রান্ত বাদ-মতবাদ এবং সুফিতত্ব তথা ইলমে তাসাওউফের বিরুদ্ধে অপপ্রচার যে কোন মূল্যে উৎখাত করে দ্বীনের আধ্যাত্মিকতার দিকটি সমুন্নত ও জনপ্রিয় করে তুলতে হবে। সুতরাং আমরা মনে করি এ গুরুতুপূর্ণ বিষয়ের উপর প্রচুর লেখালেখি ও গবেষণার প্রয়োজন। এই পুস্তকটি উক্ত লক্ষ্যর্জনে অন্তত কিছুটা হলেও অবদান রাখবে- এটা আমাদের বিশ্বাস । আর এর ওয়াসিলায় দয়াময় প্রভু আমাদেরকে ক্ষমা করে দেবেন এটাই আশা । বইটিতে আগেই বলেছি, বহু উদ্ধৃতি তুলে ধরা হয়েছে। ইলমে তাসাওউফ যে শরীয়তবিরোধী কিছু নয় এবং সুফিয়ায়ে কেরামদের সকলেই যে শরীয়ত তথা ইসলামের মৌলিক সকল আবঝ্টীদার উপর প্রতিষ্ঠিত ছিলেন তা এই পুস্তক থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত হবে বলে আমরা বিশ্বাস করি। যে কোন লেখায় ভুল-ভ্ৰান্তি হওয়া স্বাভাবিক । তবে এর মাত্রা সর্বনিয়ে রাখার চেষ্টার ক্রটি আমরা করি নি- তথাপি, সুহৃদ পাঠকদের নিকট যদি কোন ভুল-ক্রুটি ধরা পড়ে তাহলে অনুগ্রহ করে আমাদেরকে অবগত করবেন। আগামী সংস্করণে এর সংশোধন করা হবে ইনশাআল্লাহ । আল্লাহ পাক আমাদের সবাইকে হিদায়াতের রাস্তা উনুক্ত করে দিন। আ-মিন। (মাওলানা) কবির আহমদ খান ইঞ্জিনিয়ার আজিজুল বারী সিলেট, বরিউল আওয়াল ১৪৩১ হিজরী, জানুয়ারী ২০১০ ।

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.