আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

বিয়ের পর যখন স্ত্রীর সাথে আমার সাক্ষাত হল। আমি দেখতে পেলাম যে, সম্পূর্ণ এ মতির হারটি যা আমি মক্কায় কুড়িয়ে পেয়েছিলাম । তা এ মেয়ের গলায় পরিহিত । আমি তাক লাগিয়ে হারের দিকে তাকিয়ে থাকলাম । লোকেরা আমাকে বললঃ মোহতারাম! আপনি এ এতীম মেয়ের দিকে না তাকিয়ে তার হারের দিকে তাকিয়ে আছেন। এতে তো তার মনে কষ্ট হচ্ছে! আমি তাদেরকে এঁ হারের ঘটনা বিস্তারিত বললাম ৷ তারা আমার কথা শুনে উচ্চস্বরে বলতে লাগলঃ $1417 IN YD লা-ইলাহা ইল্লাল্পাহ আল্লাহু আকবার । আমি বললামঃ কি হল? তারা বললঃ এ বৃদ্ধ লোকটি যার হার তুমি পেয়েছিলা সে এতীম মেয়ের পিতা ছিল। সে কখনও কখনও বলতঃ আমি সারা দুনিয়ার মধ্যে একজনই কামেল মুসলমান পেয়েছি আর সে হল এ ব্যক্তি যে, মতির হার পেয়ে আমাকে ফেরত দিয়েছিল। তাই সে প্রায়ই তার দু‘আয় বলতঃ হে আল্লাহ! আমাকে এবং এঁ ব্যক্তিকে একত্রিত করে দাও যাতে করে আমি আমার কন্যাকে তার সাথে বিয়ে দিতে পারি । এখন নিঃসন্দেহে আল্লাহ তার মনবাসনাকে পূরণ করেছে, তুমি নিজেই এখানে এসে পৌছেছ। কাজী আবু বকর বলেনঃ পরে আমি এঁ মেয়ের সাথে যে, আমার স্ত্রী হল এককাল অতিক্রম করলাম । তার ঘরে দু'জন সন্তান হল। শেষে সে মৃত্যুবরণ করল। এঁ হারটি আমার এবং আমার দু’সস্তানের মিরাসে পরিণত হল। কিছুদিন পর আমার এ দুবাচ্চা ও আল্লাহর ডাকে সাড়া দিল। আর এ হারটি আমার মিরাস হয়ে গেল । শেষে আমি হারটি এক লক্ষ দিনারে বিক্রী করে দিলাম । এ যে সম্পদ তোমরা আমার হাতে দেখছ তা এ হারেরই বদৌলতে হয়েছে ৷! |. এর বিস্তারিত বর্ণনা রয়েছে। আল-বেদায়া ওয়ান নেহায়ায়-৯/৬২১। হায়াতুস সাহাবা- ৪/৫১৫ তারীখ ত্বাবারী-৩/৩৩ ইত্যাদি । আরও দেখুনঃ কিতাবুয যাইল আলা ত্বাবাকাত আল-হানাবেলা-৩/১৯৩ ৷ ইবনে রজব হাম্বলী সংকলিত ৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।