আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

< নন পর” পা আমার জীবন যাপনের কোন ব্যবস্থাই ছিল না । আমি জীবন যাপনের পাথেয়ের খুঁজে মক্কা থেকে অন্য কোথাও সফরের প্রস্তুতি নিলাম । সমুদু পথে সফর শুরু করলাম; কিন্তু হঠাৎ করে আমার নৌকা ভেঙ্গে গেল৷ যাত্রীরা সব ডুবতে লাগল, নৌকায় যা জিনিসপত্র ছিল সবই সমুদ্রের খোরাকে পরিণত হল। আশ্চার্যজনকভাবে নৌকার একটি কাঠ আমার হাতে চলে আসল । আমি সেখানে বসে গেলাম । সমুদ্রের ঢেউয়ের আঘাতে আঘাতে আমি এদিক সেদিক যেতে লাগলাম । আমার কোন জ্ঞানই ছিল না যে, আমি কোন দিকে যাচ্ছি এবং আমার ঠিকানা কোথায় হবে? সমুদ্রের ঢেউ আমাকে এমন এক দ্বীপে নিয়ে পৌছল যেখানে কিছু জনমানবের আবাস ছিল। আমি দ্বীপে উঠলাম এবং সেখানকার একটি মসজিদে যেয়ে আশ্রয় নিলাম । মসজিদে বসে বসে কুরআন কারীম তেলাওয়াত করতে ছিলাম, দ্বীপের লোকেরা আমার ক্নুরাত শুনে খুশী হল। আমার আসে পাশে জমা হতে লাগল এবং বলতে লাগলঃ আমাদেরকে এবং আমাদের বাচ্চাদেরকেও কুরআন শিখাও । তাই আমি এঁ লোকদেরকে কুরআন শিখাতে লাগলাম । তারা আমাকে যথেষ্ট আদর যত্ন করতে লাগল । একদিন মসজিদে পরে থাকা কুরআন মাজীদের কিছু পাতার উপর আমার দৃষ্টি পড়ল আমি তা কুড়িয়ে নিয়ে লেখতে লাগলাম । লোকেরা বললঃ তুমি কি এত সুন্দর লেখতে পার? আমি বললামঃ হ্যা। তারা আমার নিকট আবেদন জানাল যে, আমাদের বাচ্চাদেরকে লেখা-পড়া শিখাও । এরপর তারা তাদের বাচ্চা ও যুবকদেরকে আমার কাছে পাঠাতে শুরু করল আর আমি তাদেরকে লেখা-পড়া শিখাতে শুরু করলাম । এতে করে আমার অনেক টাকা-পয়সা হয়ে গেল এবং এলাকাতেও আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হতে লাগলাম । কিছুদিন পর এ লোকেরা আমাকে বলতে লাগল যে, আমাদের এখানে একজন এতীম মেয়ে আছে সে অত্যন্ত সতী-সাদবী, সুন্দরী, তার পৈত্রিক সূত্রে পাওয়া কিছু ধন-সম্পদও আছে, আমরা চাই তার সাথে তোমার বিয়ের বন্দবস্ত করতে । কিন্তু আমি বিয়ে করতে অসম্মতি জানালাম । তারা বললঃ না, না! আমরা তোমাকে বিয়ে করাবই । তারা আমাকে বাধ্য করাল আমি কিছু ভেবে-চিন্তে সম্মতি দিলাম । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।