আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

মতির হার কাজী আবু বকর মুহাম্মাদ বিন আব্দুল বাকী আনসারী (রাযিআল্লাহু আনহু) বলেনঃ আমি মক্কা মুকাররামায় অবস্থান করতাম । একদা আমার খুব ক্ষুধা পেল; কিন্তু এমন কোন কিছু পাচ্ছিলাম না যা দিয়ে এ ভীষণ ক্ষুধা নিবারণ করব। এমতাবস্থায় আমি একটি রেশমী পরে পেলাম ৷ তার মুখ বন্ধ করা ছিল একটি রেশমী সূতা দিয়ে । আমি নিয়ে ঘরে চলে আসলাম । যখন ব্যাগ খুললাম দেখলাম ভিতরে মতির খুব সুন্দর একটি হার । ইতিপূর্বে আমার জীবনে কখনও এত সুন্দর দেখি নাই । ব্যাগ ঘরে রেখে বাইরে বের হয়ে এসে দেখলাম এক বৃদ্ধলোক পাচ দিনার হাতে নিয়ে ঘোষণা দিচ্ছে যে, আমার রেশমী ব্যাগ হারিয়ে গেছে, যার মধ্যে মতির হার ছিল, যে ব্যক্তি তা ফেরত দেবে আমি তাকে পাচশত দিনার পুরস্কার দিব । আমি তার ঘোষণা শুনে মনে মনে বলতে লাগলামঃ এটা তো আমার খুবই প্রয়োজন আমি এর খুবই মুখাপেক্ষী; কিন্তু হারটি তো আমারও নয় । এর এর উপর আমার কোন অধিকার আছে ৷ সর্বাবস্থায়ই তা আমার ফেরত দেয়া উচিত ৷ হঠাৎ মনে পড়ল রাসূল (সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম)এর হাদীসঃ = SAE লা Lb = ন হা Pa AVE \ > Fi 4D 36 4 Seth N Ua যে আল্লাহর সম্ভষ্টির জন্য কোন কিছু ত্যাগ করে আল্লাহ তাকে এর বিনিময়ে এর চেয়ে উত্তম প্রতিদান দেন। এ হাদীসটি স্মরণ করার পর আমি আমার হিম্মতকে আরো মজবৃত করলাম এবং ঘরে গিয়ে এ ব্যাগ নিয়ে আসলাম বৃদ্ধ আমাকে এঁ ব্যাগের পরিচয়, ধরন এবং ভিতরের হারে মুতির দানার সংজ্ঞা এমন কি যে সূতা দিয়ে ব্যাগ বাধা ছিল তারও পরিচয় দিল। তখন আমি ব্যাগটি বৃদ্ধাকে দিয়ে দিলাম । বৃদ্ধা ব্যাগ পেয়ে আমাকে পীচশত দিনার দিতে চাইল; কিন্তু আমি তা নিতে অসম্মতি জানালাম ৷ ব্যাগটি তার মালিকের নিকট পৌছানো আমার দায়িত্ব ছিল, তাই বলে আমি তার কাছ থেকে কোন প্রতিদান গ্রহণ করতে পারি না। বৃদ্ধা বললঃ তোমাকে অবশ্যই তা গ্রহণ করতে হবে। সে আমার সাথে বার বার জেদ করতে লাগল তা গ্রহণের জন্য; কিন্তু আমি যখন তা গ্রহণে বার বার অসম্মতি জানালাম তখন সে আমাকে ছেড়ে পথ চলতে শুরু করল । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।