—_— bE চিন্তার ধরণ এ ঘটনার বর্ণনাকারী মিসরের প্রসিদ্ধ আলেম মুহাম্মাদ গাজালী। তিনি তার স্বীয় কিতাব “তায়াম্মুলাত ফীদদীন ওয়াল হায়া” বলেনঃ মিসরের এক আমীরের ছেলে চোখে স্বল্প দৃষ্টিতে ভোগতে ছিল। তার চিকিৎসা ও.চলছিল কিন্তু ডাক্তারদের সর্বাত্মক চেষ্টার পরেও তার দৃষ্টিশক্তি দিন দিন কমতে ছিল। শেষে এমন হল যে, সে আলো ও অন্ধকারের মাঝেও পার্থক্য করতে পারত না। এতে পিতা-মাতার অন্তর কত মর্মাহত হতে পারে তা পাঠকদের অনুমেয় । এঁ বাচ্চার পিতা এক বৈঠকে বসেছিল, তার আসে পাশে তখন অনেক লোক বসে ছিল, কথাবার্তী হচ্ছিল ছেলের অন্ধত্ব নিয়ে। ছেলের পিতা বললঃ আমি আমার এ ছেলেকে ওয়াকফ করে দিলাম । তাকে এখন কুরআন হিফজ করাও! হেফজের পর দ্বীনি আলেম বানানোর জন্য ইউনিভার্সিটিতে ভর্তি করাও । লোকেরা খুব বাহবা দিল যে, দেখ ইসলামের প্রতি তার কত মুহাব্বাত নিজের ছেলেকে ইসলামের খেদমতে ওয়াকফ করে দিল। ছেলের জন্য একজন সুপ্রসিদ্ধ কারীও হাফেজে কুরআনের ব্যবস্থা করা হল যে, সকাল-সন্ধ্যায় তাকে হেফজ করাত এবং কুরআন শিখাত ৷ অল্প দিনে ছেলে বেশ কিছু সূরা হেফজ করেছে এবং তেলাওয়াতেও ছিল অনন্য । এদিকে আল্লাহর রহমতে তার চোখ ও ঠিক হতে শুরু হল ডাক্তাররা প্রতি যথেষ্ট মনযোগ দিল । আল্লাহর মেহেরবানীতে ছেলে আস্তে আস্তে সুস্থ হতে লাগল এবং শেষ পর্যন্ত সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল । এমন কি চশমাও ব্যবহার করতে হত না। এদিকে ছেলের পিতা বিভিন্ন চিন্তা করতে লাগল যে, সে তো তার ছেলেকে আল- আযহার ইউনিভার্সিটির নামে এজন্য ওয়াকফ করেছিল যে, সে অন্ধ ছিল। মূলতঃ দ্বীনি শিক্ষার নিয়ত সে করেছিল তার ছেলের অন্ধত্বের কারণে । ঠিক আল্লাহর বানীর অনুকূলেঃ FE AE AEA ee ™ i CEST PS a Al Dat) # তারা এ বস্তুকে আল্লাহর জন্য দান করে যা তারা পছন্দ করে না! www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।