কাজী অত্যান্ত বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল যে, আমি এ উভয় প্রকার মিষ্টির চেয়ে অধিক ইনসাফ ও সাহিত্য পনা পরায়ণ মিষ্টি আর কখনও দেখিনি । যখনই আমি চাই যে, একে অপরের উপর প্রাধান্য দিব তখনই দ্বিতীয়টি তার প্রমাণাদির ভান্ডার ঢালতে থাকে। এ উত্তর শুনে উপস্থিত সবাই অনিচ্ছা সত্বেও হাসতে লাগল আর তাদের দন্দ্ও মিটে গেল। এ ধরনের একটি ঘটনা খলীফা হারুনুর রশীদ এবং তার স্ত্রী যুবাইদা বিনতে জা’'ফরের (যে আমিনের মা ছিল) মাঝে ঘটেছিল। তাদের স্বামী-স্ত্রীর মাঝে মতভেদ দেখা দিল যে, বাদামের মিষ্টি বেশি মিষ্টি না ফালুদার মিষ্টি? রানী যুবাইদার কথা ছিল ফালুদা উত্তম, আর খলীফার কথা হল ফালুদার চেয়ে বাদামের মিষ্টি সুস্বাদু । তার উভয়েই এ মর্মে একশত দিনারের বাজীও ধরল । আর এ ফায়সালার জন্য কাজী আবু ইউসুফকে ডাকা হল। কাজীর ফায়সালাও অনেকটা পূর্বের ঘটনার মতই ছিল। খলীফা কাজী সাহেবের ফায়সালা শুনে হাসতে লাগল আর একশত দিনার তাকে উপহার দিয়ে ছাড় নিল। | . অফিয়াতুল আইয়ান, ইবনে খালকান- (২/৩১৬) দারু সাদের বৈরুত । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।