আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

নিষ্ফল পরামর্শ মুগীরা বিন .শো*বা (রাযিআল্লাহু আনহু) কে উমর (রাযিআল্লাহু আনহু) বাহরাইনের গভর্ণর নিযুক্ত করেছিলেন। তিনি কঠোরতার দিক থেকে প্রসিদ্ধ ছিলেন এই কারণে বাহরাইনের লোকেরা তাকে পছন্দ করে নাই এবং তাকে গ্রহণও করে নাই । তারা চিন্তা-ভাবনা করতেছিল কিভাবে তাকে গরভর্ণরের পদ থেকে সরানো যায়। পরামর্শ হলো যে, কোন অভিযোগ করা যায়- এখন কি অভিযোগ করা যায়? যদি অভিযোগের কোন নির্দিষ্ট কোন প্রমাণ না পাওয়া যায় তবে তাকেই দ্বিতীয়বার গভর্ণর বানানো হবে। অনেক চিন্তা-ভাবনার পর সেখানের এক সরদার বললোঃ একটি বুদ্ধি আমার পাঠানো হবেনা । লোকেরা বললঃ বল কি তোমার বুদ্ধি? সরদার বললঃ আমার নিকট এক লাখ দিরহাম জমা কর। আমি এই এক লাখ দিরহাম নিয়ে উমর (রাযিআল্লাহু আনহু)-এর নিকট যাব এবং বলব যে মুগীরা বায়তুল মাল থেকে এক লাখ দিরহাম চুরি করে আমার নিকট রেখেছে। এভাবে তার উপর চুরির অপরাধ লেগে যাবে এবং তাকে গভর্ণরের পদ থেকে বহিষ্কার করা হবে। আর সে দ্বিতীয়বার গভর্ণর হয়ে আসবে না। বিরোধী দল এক লাখ দিরহাম একত্রিত করে সরদারের নিকট দিল এবং সরদার এক লাখ দিরহাম নিয়ে মদীনায় আসল । সরদার উমর (রাযিআল্লাহু আনহু)-এর সাথে সাক্ষাত করে বললঃ হে আমিরুল মোমেনীন! আপনার গভর্ণর বায়তুল মাল থেকে এক লাখ দিরহাম বের করে আমার নিকট জমা রেখেছে, এমনিভাবে সে আমানতের মাল খিয়ানত করেছে । উমর (রাযিআল্লাহু আনহু) মুগীরা (রাযিআল্লাহু আনহু) কে ডাকেন এবং জিজ্ঞাসা করেন, এই ব্যক্তি কি বলতেছে? এবং এর উত্তর আপনার নিকট কি আছে? মুগীরা (রাযিআল্লাহু আনহু) বললঃ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।