আমি দাজ্জাল নই? মুগীরা বিন আব্দুর রহমান বিন হারেস বিন হিশাম খুব প্রসিদ্ধ মুজাহিদ এবং উদার ব্যক্তি ছিলেন। যখন মুসলিমা বিন আব্দুল মালেক রোমের কুসতুনতুনিয়ায় আক্ৰমণ করল তখন সে ও তাদের সাথে অংশগ্রহণ করেছিল। এঁ যুদ্ধে তার চোখে আঘাত লাগে যার ফলে সে আস্তে আস্তে অন্ধ হয়ে যাচ্ছিল । সে যে এলাকাতেই যাইত না কেন ওখানে উট কুরবানী করে মানুষকে খাওয়াত । একবার সে খাবারের আয়োজন করল আর মেহমানদের মধ্যে এক বেদুঈনও ছিল। বেদুঈন খাওয়া বাদ দিয়ে মুগীরার দিকে দেখতে লাগল । মুগীরা তখন তাকে বললঃ Fe f felt) # $s “ TES re fsa At 4A Ad Sl mil ob ala a SL NV) কি ব্যাপারে তুমি খানা খাচ্ছ না কেন? আমি দেখতেছি যে, তুমি আমার দিকে তাক লাগিয়ে তাকিয়ে আছ? বেদুঈন বললঃ তোমার দস্তরখান খুবই প্রশস্ত আর খাবার ও সুস্বাদু; কিন্তু অন্ধ মানুষ আর মানুষকে খাবার খাওয়াচ্ছ, আমি এক মসজিদে আলোচনায় শুনেছি যে, এটা দাজ্জালের নিদর্শন । মুগীরা অনিচ্ছা সত্বেও হেসে বললঃ ভাই নিশ্চিন্তায় খাও । আমি দাজ্জাল নই! দাজ্জালের চোখ আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে অন্ধ হবে না।! 1. তারিখ দিমাশক আল-কাবীর লি ইবনে আসাকির-৮৮৪৬। IE LE www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।