ইনসাফ পূৰ্ণ বন্টন মুসলিম বিন সা’দ বলেনঃ আমি হজ্জের জন্য যাচ্ছিলাম তখন আমার মামা আমাকে দশ হাজার দিরহাম দিল এ বলে যে যখন তুমি মদীনায় পৌছবে তখন সেখানকার আহলে বায়েতের মধ্যে সবচেয়ে গরীব কে তা জেনে তাকে এই আমানত পৌচছাইবে ৷ সে মদীনায় পৌছার পর মানুষকে জিজ্ঞেস করল যে, আহলে বায়েতের মধ্যে সবচেয়ে গরীবকে? লোকেরা একটি ঘরের কথা বললঃ যে, তাদের দৃষ্টিতে এ ঘরের লোকেরা বেশি গরীব । মুসলিম বিন সা'দ এ ঘরের দরজায় নক করল, ভিতর থেকে এক মহিলা জিজ্ঞেস করল কে তুমি? মুসলিম বিন সা'দ বললঃ আমি বাগদাদ থেকে এসেছি আমার নিকট আমানত স্বরূপ দশ হাজার দিরহাম আছে, আমাকে বলা হয়েছে যে, মদীনার আহলে বায়েতের মধ্যে সবচেয়ে গরীব যে, তাকে এ আমানত পৌছাতে, লোকেরা আমাকে বললঃ এ ঘরের অধিবাসীরা বেশি গরীব, তাই এ আমানত আমি তোমাদেরকে পৌছাতে চাই । সে মহিলা বললঃ হে আল্লাহর বান্দা! এ দিরহাম দাতা শর্ত করেছে সবচেয়ে বেশি গরীবকে এ আমানত পৌছাতে মূলতঃ আমাদের যে প্রতিবেশী আছে তারা আমাদের চেয়ে বেশি গরীব ৷ সুতরাং এ দিরহাম তাদেরকে দাও । মুসলিম বিন সা'দ বলেনঃ আমি যখন তাদের প্রতিবেশীর দরজায় নক করলাম, তখন ভিতর থেকে এক মহিলা বললঃ হে আল্লাহর বান্দা কে তুমি এবং কি চাও । আমি তাকে ঘটনা খুলে বললাম, যে তোমাদের প্রতিবেশী তোমাদেরকে দেখিয়েছে এবং বলছে যে, তোমরাই এর বেশি হকদার । সে মহিলা বললঃ হে আল্লাহর বান্দা । মূলতঃ আমরা এবং আমাদের প্রতিবেশি উভয়েই বেশি গরীব । তুমি এ আমানত উভয়ের মাঝে সমানভাবে বন্টন কর । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।