আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

ক্রীতদাসী বললঃ তোমার এ সামান্য বিষয়ের জন্য তাকে উঠানো ঠিক হবে না। তুমি এ ব্যাগটি নাও এতে সাত শত দিনার আছে এ মুহূর্তে কায়েসের ঘরে এটুকুই আছে। আর বাড়ির সামনে উট বাধা আছে তোমার পছন্দমত একটি উট নিয়ে যাও এবং তোমার খেদমতের জন্য একজন ক্রীতদাস ও নিয়ে যাও । কিছুক্ষণ পর কায়েসও ঘুম থেকে উঠে বসল ক্রীতদাসী তাকে ঘটনা বর্ণনা করল সে বললঃ আমাকে উঠাতা সেটাই ভাল ছিল, আর আমি নিজে তার প্রয়োজন মিটাতাম ৷ এখন তো বুঝতেছিল না যে, যা তুমি তাকে দিয়েছ তা তার প্রয়োজন মত ছিল কি না৷ যাই হোক তুমি যে এ ভাল কাজ করলা এর বিনিময়ে আমি তোমাকে আযাদ করে দিলাম । এদিকে আরাবা আওসী (রাযিআল্লাহু আনহু) এর দাবীদার ও তার নিকট গিয়ে পৌছল, তখন নামাযের সময় হয়ে গিয়েছিল, আরাবা (রাযিআল্লাহু আনহু) বৃদ্ধ ছিলেন, চোখও অন্ধ হয়ে গিয়েছিল । তাই তিনি দুই ক্রীতদাসের কাধে ভর করে আস্তে আস্তে মসজিদের দিকে যাচ্ছিলেন। তখন এ ব্যক্তি গিয়ে বললঃ হে আরাবা! আমার কথা কি শুনবা? তিনি বললেনঃ বল কি কথা? বললঃ আমি মুসাফির আমার রাস্তা খরচ শেষ হয়ে গেছে। আরাবা স্বীয় উভয় হাত ক্রীতদাসদের কাদ থেকে উঠিয়ে নিয়ে বাম হাত ডান হাতের উপর মজবৃত ভাবে রেখে বললঃ আরাবা তার সমস্ত ধন-সম্পদ খরচ করে ফেলেছ এখন শুধু এ দুই কৃতদাসই বাকী, তুমি এ দুজনকে নিয়ে যাও । এখন থেকে তারা তোমার । লোকটি বলল জনাব! একি করে হয়। এরা তো আপনার জন্য খুবই প্রয়োজন । আমি তাদেরকে নিব না। আরাবা (রাযিআল্লাহু আনহু) বললঃ শোন! এখন থেকে এরা তোমার তুমি যদি না নাও তাহলে আমি তাদেরকে আযাদ করে দিব । তুমি যদি চাও তাহলে আযাদ করে দাও আর যদি চাও নিবে তাহলে নিয়ে যাও ৷ একথা বলে সে সামনে গিয়ে দেয়ালের পার্শ্বে গিয়ে তা ধরে ধরে মসজিদের দিকে চলতে লাগল । এ ব্যক্তি তখন তাদেরকে সাথে নিয়ে স্বীয় সাথীদের নিকট পৌছল । তিনজন পূনরায়' মিলিত হল প্রত্যেকে তার প্রাপ্তির কথা বর্ণনা করল এবং তাদের তিনজনেরই প্রশংসা করল। নিঃস্বন্দেহে এরা তিনজনই যথেষ্ট উদার এবং www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।