-—— — — — —-— বেশি উদার কে? হিশাম বিন আদী বলেনঃ বায়তুল্লায় বসে তিন ব্যক্তি মতবিরোধ করতে লাগল যে, এ সময়ে সবচেয়ে বেশি উদার কে? একজন বললঃ আব্দুল্লাহ বিন জা’ফর (রাযিআল্লাহু আনহু) অপরজন বললঃ কায়েস বিন সা'দ (রাযিআল্লাহু আনহু) তৃতীয় জন বললঃ না না আরাবা আওসী (রাযিআল্লাহু আনহু) ৷ তাদের কথাবার্তা দীর্ঘ হতে লাগল এবং প্রত্যেকেই স্ব-স্ব দাবীর পক্ষে দলীল ও পেশ করতে লাগল । এতে করে তাদের কথার আওয়াজ ও উচ্চ হতে লাগল, ফলে কিছু মানুষ ও তাদের পার্শ্বে জমা হয়ে গেল । তাদের মধ্যে একজন বললঃ ভাইগণ তোমরা কেন উচ্চ বাচ্য করছ? তোমরা এমন কর যে, প্রত্যেকে তার দাবীদারের নিকট গিয়ে কিছু চাও আর যা পাও তা নিয়ে এসে এখানে পেশ কর তাতেই প্রমাণিত হয়ে যাবে যে, কে বেশি উদার? আব্দুল্পাহ বিন জা’ফরের দাবীদার তার ঘরে গেল এবং বলল যে, হে আল্লাহর রাসূলের ভাতিজা! আমি মুসাফির মানুষ, আমার রাস্তা খরচ শেষ হয়ে গেছে আমাকে কিছু সাহায্য করুন । আব্দুল্লাহ বিন জা’'ফর তখন ঘোড়ায় চড়ে কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তিনি ঘোড়া থেকে নেমে গিয়ে বললেনঃ ঘোড়ার পাদানীতে পা রাখ এবং তাতে আরোহণ কর। এখন এটি তোমার, এর মধ্যে একটি ব্যাগও আছে তার মধ্যে কিছু জিনিস আছে তাও তোমার এবং হ্যা তাতে একটি তলোয়ারও আছে তাকে সাধারণ মনে করিও না। এ ছিল আলী (রাযিআল্লাহু আননহু)এর তলোয়ার ৷ যখন সে এঁ সুন্দর ঘোড়া নিয়ে সাথীদের নিকট ফিরে আসল এবং ব্যাগ খুলল তখন দেখতে পেল সেখানে চার হাজার দিনার এবং রেশমী চাদর । আর এসব কিছুর চেয়ে মূল্যবান আলী (রাযিআল্লাহু আনহু)এর তলোয়ার । কায়েস বিন সা'দ (রাযিআল্লাহু আনহু)এর দাবীদার যখন তার ঘরে গেল তখন তিনি শুয়ে ছিলেন। ক্রীতদাসী বললঃ তুমি কি জন্য এসেছ? সে বললঃ আমি মুসাফির আমার রাস্তা খরচ শেষ হয়ে গেছে। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।