আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রধান সেক্রেটারী বললঃ দেখ! এখন তুমি এখান থেকে যেতে পারবা না, এ চিঠিতে স্পষ্ট নির্দেশ আছে যে, চিঠি বহন কারীকে কতল করে, তার চামড়া খুলে তার মধ্যে ছাই ভরে পাঠিয়ে দাও । সে বুঝানোর জন্য অনেক চেষ্টা করল, যে আমাকে একবার বাদশাহর সাথে সাক্ষাত করতে দাও । আমার সাথে ধোকাবাজী করা হয়েছে। প্রধান সেক্রেটারী বললঃ এ চিঠি হস্তগত হওয়ার পর তোমার ফিরে যাওয়ার মত কোন রাস্তা নেই, এখন মৃত্যুই তোমার জন্য সুনির্ধারিত । শেষে প্রধান সেক্রেটারী তাকে কতল করে দিল এবং নির্দেশ অনুযায়ী তার মৃতদেহ বাদশাহর নিকট পাঠিয়ে দিল। আর বাদশাহর বিশ্বাসভাজন ব্যক্তি তার অভ্যাস মতই দরবারে উপস্থিত হল এবং অভ্যাস অনুযায়ী এ প্রবাদ বাক্যটি ও বাদশাহর সামনে পুনরাবৃত্তি করল । বাদশাহ খুব আশ্চার্যান্বিত হয়ে তাকে বললঃ আমার চিঠি কোথায়? সে উত্তরে বললঃ আমি যখন আপনার চিঠি নিয়ে বের হলাম তখন আমার অমুক ব্যক্তির সাথে সাক্ষাত হল, তখন সে আমাকে বললঃ যে, এ চিঠি আমাকে দিয়ে দাও ৷ আর আমিও তাকে চিঠি দিয়ে দিলাম । বাদশাহ বললঃ এঁ ব্যক্তি তো আমাকে বলেছিল যে, তুমি আমার ব্যাপারে নাকি বল যে, আমার মুখ থেকে দুর্গন্ধ আসে৷ এ কি সত্য? সে বললঃ কখনও না, আমি এমন কথা কখনও বলি নাই । বাদশাহ বললঃ আচ্ছা বল, গতকাল যখন আমি তোমাকে ডাকলাম তখন তুমি তোমার মুখে হাত রেখেছিলা কেন? সে বললঃ বাদশাহ আপনার নিরাপদ হউক । এ ব্যক্তি আমাকে খাবার দাওয়াত দিয়েছিল আর সে খাবারের সাথে আমাকে খুব রসুন দিয়েছিল। আমি মুখে হাত এজন্য রেখেছিলাম যাতে করে আপনি এ দূর্গন্ধ না পান । বাদশাহ বললঃ তুমি সত্য বলেছ। তোমার কাজে তুমি বহাল থাক। তোমার কথাই সত্য যে, অন্যায়কারী স্বীয় অন্যায়ের স্বাদ গ্রহণ করবে। যাকে বলেঃ অপরের জন্য কুঁয়া খুড়লে নিজে সে কুয়ায় পতিত হতে হয় ।' 1. গারায়েবুল আখবার, আহমদ ঈসা আসুর । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।