আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

NAGEL) SASS Op USL ll অর্থঃ অনুগ্রহকারীর প্রতি তার অনুগ্রহের জন্য ভাল আচরণ কর, আর খারাপ আচরণকারীর ধ্বংসের জন্য তার খারাবীই যথেষ্ট । বাদশাহ তখন তাকে বললঃ একটু আমার কাছে আস । যখন সে বাদশাহর নিকটবর্তী হল তখন তার মুখে হাত রাখল যাতে করে বাদশাহ তার মুখের রসুনের গন্ধ না শুনতে পায় । বাদশাহ মনে মনে বলল যে, তাহলে আমার রাজসভার সদস্য তো ঠিকই বলছে। এ ঘটনার বর্ণনাকারী বকর বিন আব্দুল্লাহ আল-মুযানী বলেনঃ বাদশাহর নিয়ম ছিল যে, সে তার নিজ হাতেই শাস্তির ও সাজার কথা লিখত । যখন বাদশাহ স্বচক্ষে দেখল যে, সে আমার একনিষ্ট শুভাকাজ্খী নয়; বরং ভেতরে ভেতরে আমার বিরোধিতা করে তখন সে তার প্রধান সেক্রেটারীকে এক চিঠি লিখে পাঠাল, যার বিষয়বস্তু ছিল নিম্নরূপঃ চিঠি বহনকারী যখন তোমার নিকট আসবে, তখন তাকে কতল করার পর তার চামড়া ছিলে তার মধ্যে ছাই ভরে আমার নিকট পাঠাইবা । বাদশাহ তাকে এ চিঠি দিয়ে বললঃ যে এটা প্রধান সেক্রেটারীর নিকট নিয়ে যাও । সে এ সীলকৃত চিঠি নিয়ে যখন দরবার থেকে বের হল তখন এ হিংসুকের সামনে পরল । হিংসুকের এ চিঠি দেখে বললঃ আরে তোমার নিকট এ কিসের চিঠি? আমাকে একটু দেখাও । সে বললঃ বাদশাহ খুশী হয়ে আমাকে এ উপহার দিয়েছে। হিংসুক জেদ করে বললঃ যে চিঠি আমাকে দিয়ে দাও। সে বললঃ এটা মুক্তির চিঠি তুমি তা নাও এখন তা তোমার হয়ে গেল৷ সে চিঠি নিয়ে আনন্দ মনে প্রধান সেক্রেটারীর নিকট গেল । সে চিঠি খুলে বললঃ এখানে লেখা আছে যে, আমি তোমাকে মেরে তোমার চামড়া খুলে বাদশাহর নিকট পাঠাব । হিংসুক বললঃ না, না, এটা আমার চিঠি ছিল না; বরং আমার অমুক বন্ধুর চিঠি ছিল ভুলে আমি তা নিয়ে এসেছি। 64 www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।