এতেও সে অসন্তুষ্ট হয় নাই আহনাফ বিন কায়েস ধৈর্যশীলতায় অত্যন্ত প্রসিদ্ধ ছিল। সে কখনও রাগান্বিত হয় নাই। আরবদের মাঝে তার এগুণ প্রসিদ্ধ ছিল। একদা তার কিছু বন্ধু-বান্ধব একত্ৰিত হয়ে সিদ্ধান্ত নিল যে, যে করেই হোক তাকে রাগাতে হবে । সিদ্ধান্তক্রমে তারা এক যুবককে প্রস্তুত করল । সে আহনাফের বাসায় গেল, আহনাফ বললঃ তুমি কিভাবে আসলা? যুবক বললঃ আমি একটি কাজ নিয়ে এসেছি । আহনাফঃ বল কি কাজ? যুবকঃ মূলত আমি তোমার মাকে বিয়ে করতে চাই । তাই আমি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি । আহনাফ মাথা উঠিয়ে ধীর স্থীর ভাবে বললঃ তোমার বংশাবলী তো খুবই ভাল, তোমার সাথে সম্পর্ক স্থাপনে তো কোন বাধা নেই; কিন্তু কথা হল এই যে, আমার মা তৌ বয়স্কা মহিলা সে এখন প্রায় সত্তর বছর বয়সে উপনীত হয়েছে। পক্ষান্তরে তুমি এক সুন্দর যুবক, তোমার তো এমন এক পাত্রী দরকার যে তোমার সমবয়সী হবে, ভালবাসতে এবং ভালবাসা দিতে জানবে, তোমার সন্তানদের মা হতে পারবে এবং তোমার বংশবৃদ্ধি করতে সক্ষম হবে । অতএব যুবককে বললঃ যারা তোমাকে আমার নিকট প্রস্তাব দিয়ে পাঠিয়েছে তাদেরকে বল যে, তুমি আমাকে অসন্তুষ্ট করতে পার নাই । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।