মহামান্য বাদশাহ আপনার নিরাপদ হোক! আপনার দীর্ঘ জীবন হবে, আপনার সন্তান-সন্ততির চেয়ে বেশি হায়াত হবে আপনার । আপনার বংশের সমস্ত সদস্যরা চায় যে, আপনে তাদের চেয়ে বেশি দিন বেচে থাকেন। (এ ব্যাখ্যার ও উদ্দেশ্য ওটাই যা প্রথম ব্যাখ্যাকার বলেছিল। অর্থাৎ পরিবারের সমস্ত সদস্যদের চেয়ে বাদশাহর হায়াত দীর্ঘ হবে এবং সে ব্যতীত অন্যান্য সদস্যরা তার সামনেই ইন্তেকাল করবে। এ ব্যাখ্যা শুনে বাদশার সমস্ত পেরেশানী কেটে গেল, তখন সে মন্ত্রীকে নির্দেশ দিল যে, তাকে শাহী মর্যাদা, মূল্যবান পুরস্কারে পুরস্কৃত কর। যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখা যাবে যে উভয়ের ব্যাখ্যার মধ্যে কোন পার্থক্য নেই; কিন্তু মানুষের বুদ্ধি ও কৌশলের কারণে বহু বিষয়েই সফল কাম হয়ে যায় । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।