ভিন্ন জনের ভিন্ন কৌশল এক বাদশাহ একটি আশ্চর্য স্বপ্ন দেখল এবং খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল । তখন সে তার এক মন্ত্রীকে নির্দেশ দিল যে, রাষ্ট্রে যত স্বপ্নের ব্যাখ্যাকার আছে সবাইকে ডেকে নিয়ে আস । হুকুমের তা’মীল হল! রাষ্ট্রের সমস্ত বড় বড় স্বপ্নের ব্যাখ্যাকাররা আসল । তারা সবাই স্বপ্নের ব্যাখ্যায় পারদর্শী ছিল। বাদশাহ তাদের সামনে তার স্বপ্নের বর্ণনা করল । “আমি দেখলাম যে, আমি সম্পূর্ণ সুস্থভাবে আমার ক্ষমতায় বলবৎ আছি। হঠাৎ আমার দাত একের পর এক পরতে লাগল শেষ পর্যন্ত আমার মুখে কোন দাতই অবশিষ্ট থাকল না৷” যখন ব্যাখ্যাকারকরা স্বপ্নের কথা শুনল তখন অধিকাংশ ব্যাখ্যাকাররাই কোন না কোন ব্যাখ্যা পেশ করল ৷ যাতে করে বাদশাহর চিন্তা দূরভীত হয়ে যায়। সবাই তাকে শান্তনা দিতে লাগল কিন্তু এতে সে তৃপ্তি পেল না । ব্যাখ্যা কারদের মধ্যে দু'জন এক কর্ণারে চুপ-চাপ বসেছিল, বাদশাহ লক্ষ্য করলেন যে তারা কোন কথা বলতেছে না। তখন বাদশাহ লক্ষ্য করলেন যে তারা কোন কথা বলতেছেনা। তখন বাদশাহ তাদেরকে সম্বোধন করে বললঃ সবাই ব্যাখ্যা করল তোমরা কিছু বলছনা কেন? তোমরাও এর ব্যাখ্যা কর । তাদের প্ৰথমজন বলতে লাগলঃ জনাব! এ স্বপ্নের ব্যাখ্যা করতে আমার খুব আফসোস হচ্ছে; কিন্তু কি করা যাবে সত্য তো বর্ণনা করতেই হবে। বাদশাহ বললঃ হ্যা, হ্যা জলদি বলঃ এর ব্যাখ্যা কি? মহমান্য বাদশাহ, আপনার নিরাপদ হোক! আপনার সমস্ত সন্তান একেক করে আপনার সামনে মৃত্যুবরণ করবে। নিঃসন্দেহে এতে আপনার খুব চিন্তা ও দুঃখ হবে যার ফলে আপনিও ইন্তেকাল করবেন । বাদশাহ যখন এ ব্যাখ্যা শুনল তখন তার চোখ লাল হতে লাগল । অত্যন্ত পেরেশান অবস্থায় বোধশক্তি হারিয়ে চিন্পিয়ে উঠল যে, এ ব্যাখ্যাকারকে আমার সামনে থেকে সড়িয়ে নিয়ে গিয়ে জেলে ঢুকিয়ে দাও । একটু পরে তিনি শান্ত হওয়ার পর দ্বিতীয় ব্যাখ্যাকারকে বললঃ তুমি বলঃ আমার স্বপ্নের ব্যাপারে তোমার কি ব্যাখ্যা আছে? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।