যাকে আল্লাহ রক্ষা করে আল্লামা কুরতুবী বলেনঃ আমি আন্দালুসের কর্ডোবা এলাকায় ছিলাম । একদিন শত্রুরা আমাকে দেখে ফেলল । আর তারা সংখ্যায় বেশি ছিল পক্ষান্তরে আমি ছিলাম একা । আমি কোন রকমে তাদের কাছ থেকে পলায়ন করে গোপনে গোপনে একদিকে বের হয়ে গেলাম । এদিকে শত্রুরাও আমাকে খুঁজতে ছিল। আমি এক খোলা মাঠের মধ্যে চলে গেলাম । হঠাৎ দেখি যে, দু'জন অশ্বারোহী আমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। পালানোর মত কোন জায়গাও ছিল না, আমি আর কোন চিন্তা না করে একটু নিচু জায়গায় বসে গিয়ে ইয়াসীন সূরাসহ অন্যান্য সূরা তেলাওয়াত করতে থাকলাম ৷ হঠাৎ করে তারা আমার পাশ দিয়ে কথা বলতে বলতে চলে গেল অথচ আমাকে দেখল না। একটু পরেই তারা পুণরায় আমার পাশ দিয়ে অতিক্রম করল, আমি ওখানেই বসেছিলাম । আমি তাদের কথা-বার্তা শুনতে ছিলাম । তারা বলাবলি করতে ছিল যে, মনে হয় সে শয়তান না হলে আমাদের সামনেই সে এই খোলা মাঠে ছিল অথচ এখন তাকে দেখছিনা ৷ মূলতঃ আল্লাহ তাদেরকে কিছু সময়ের জন্য অন্ধ করে দিয়েছিল । তারা আমার সামনে দিয়েই গেল আবার ফিরেও আসল, আর জায়গাটিও ছিল খোলা জায়গা সেখানে আড়াল হওয়ার মতও কোন কিছু ছিল না। আসলে আল্লাহ রক্ষা করতে চেয়েছিলেন, তাই স্বীয় ফজল ও করমে আমাকে বাচালেন। আর সত্য কথা তাই রাখে আল্লাহ মারে কে? www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।