মো’তাজেদ মাথা নেড়ে বললঃ এ কাজ করার সাহস তোমার কি করে হল আর কেনই বা তুমি তা করলা? সে বললঃ তোমার প্রতি আমার গভীর ভালবাসা থাকার কারণে, যেহেতু এটা তোমার জন্য খুবই ক্ষতিকর, অপছন্দনীয় ও লোকসানজনক বস্তু । খলীফা আবারও মাথা নেড়ে কিছুক্ষণ চুপ থেকে বললঃ আচ্ছা বলতো, তুমি সমস্ত মটকা ভেঙ্গে ফেলেছ আর একটি মটকা বাকী রয়েছে তা কেন ভাঙ্গলা না? সে বললঃ মূলত আমি যখন মটকা ভাঙ্গতে শুরু করেছিলাম তখন শুধু আল্লাহর সম্তষ্টিই আমার লক্ষ্য ছিল; তার সস্তুষ্টির লক্ষ্যেই একাজ করতে ছিলাম; কিন্তু শেষ মটকাটি ভাঙ্গার সময় আমার মধ্যে আত্মগৌরব এসে গিয়েছিল। যে আমি এত বড় কাজ করে ফেললাম? একথা জানার পরেও যে এগুলি খলীফার মাল । কোনই পরওয়া হল না। যখন এ মনোভাব চলে আসল এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকল না তাই আমি শেষ মটকাটি আর ভাঙ্গি নাই । মো’তাজেদ বললঃ যাও আমি তোমাকে মোহতাসেব হিসেবে নিয়োগ করলাম এখন থেকে যে অসৎ কাজই তোমার চোখে পরবে তুমি তার প্রতিবাদ করবে । আবু হুসাইন নূরী বললঃ জনাব! আমার ইচ্ছা এ ছিল না যে, আমি আপনার পক্ষ থেকে এ দায়িত্ব পালন করব । মো’তাজেদ বললঃ কেন? কি কারণ? উত্তরে সে বললঃ প্রথমে তো আমি একাজ করতাম আল্লাহর সন্তুষ্টির অর্জনের উদ্দেশ্যে তার সাহায্য পেয়ে । আর এখন করতে হবে তোমাকে সন্তুষ্ট করানোর জন্য পুলিশের সাহায্য নিয়ে তাই । মো’তাজেদ বললঃ যদি তোমার কোন প্রয়োজন থাকে তাহলে তা পেশ কর । সে বললঃ অক্ষত অবস্থায় আমাকে তোমার এ দরবার থেকে বের হয়ে যাওয়ার বন্দবস্ত কর, আর আমার চলার পথে তোমার লোকেরা যেন বাধা না হয় । মো’তাজেদ হুকুম জারী করলঃ যে কেউ তার জন্য বাধা সাধবে না । আবু হুসাইন নূরী বাগদাদ থেকে বের হয়ে বসরায় অবস্থান-নিলেন এবং যথাসাধ্য চেষ্টা করলেন নিজেকে গোপন রাখার জন্য যাতে করে মো’তাজেদের ব্যাপারে Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।