ভেঙ্গে গেল মটকা এতিহাসিক ইবনে আসাকের এবং আন্পামা যাহাবী (রাহিঃ) লিখেছেন যে, আবু হুসাইন আহমদ বিন মুহাম্মাদ খোরাসানী নুরী একদা বাগদাদে দজলা নদীর তীরে হাটতে ছিলেন। তিনি দেখতে পেলেন যে, তার পাশ দিয়ে একটি নৌকা যাচ্ছে, আর মাঝি বেশ কিছু মটকা নিয়ে বসে আছে। আবু হুসাইন নূরী তাতে উঠে গিয়ে জিজ্ঞেস করলেন এগুলি কি? এবং কার জন্যে? মাঝি বললঃ আপনার এ নিয়ে মাথা ব্যাথা কেন? আবু হুসাইন রাগ করে বললেনঃ বল এগুলি কি? মাঝি বললঃ EY PE . { Ret hh 4 a (La nal) AS US cU saa)l tS ladles + “আল্লাহর কসম তুমি অতিরিক্ত বুযুগী দেখাচ্ছ, এগুলি খলীফা মো’তাজিদের মদ ৷” আবু হুসাইন খুব রেগে গেল, হাতে একটি লাঠি ছিল তা দিয়ে এক এক করে মটকা ভাঙ্গতে লাগল । মাঝি তাকে নিষেধ করতে থাকল; কিন্তু সে তার কাজ করেই চলল । মাঝি খুব উচচস্বরে চিল্লাতে শুরু করল । লোকেরা পুলিশ ডাকল, এতক্ষণে একটি মটকা ব্যতীত সমস্ত মটকা ভাঙ্গা হয়ে গেছে। পুলিশ তাকে ধরে নিয়ে মো'তাজেদের সামনে পেশ করল । খলীফা মো’তাজেদ তাকে বললঃ LATTE BA, তোমার অকল্যাণ হোক কে তুমি? উত্তরে সে বললঃ আমি মোহতাসেব, (অর্থাৎ সৎকাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার দায়িত্বশীল) মো’তাজেদ বললঃ তোমাকে এ দায়িত্ব কে দিয়েছে? সে বললঃ আমীরুল মুমেনীন! যে শক্তিধর তোমাকে খলীফা বানিয়েছে সেই আমাকে এ কাজের নির্দেশ দিয়েছে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।