সাদকার মাধ্যমে চিকিৎসা তার নাম ডাঃ ঈসা মারযুকী, সে শাম দেশের অধিবাসী ছিল। দামেস্কের এক হাসপাতালে চাকুরী করত হঠাৎ করে একদিন তার শরীর খারাপ হয়ে গেল, তখন তাকে হাসপাতালে ভর্তি করা হল। চেকআপের পর জানা গেল যে, সে বিষাক্ত কেনসার রোগে আক্রান্ত । ডাক্তারগণ তার চিকিৎসা শুরু করল এবং তাদের একটি টিম যথেষ্ট মনযোগসহ তার চিকিৎসা করতে লাগল । তার মেডিক্যাল রিপোর্ট তাদের সামনেই ছিল, রোগ দিন দিন বৃদ্ধি পেতে লাগল বোর্ডের রিপোর্ট আসল যে, সে হয়ত আর মাত্র কয়েক সপ্তাহ পর্যন্ত পৃথিবীর আলো -বাতাস গ্রহণ করতে পারবে। ডাঃ ঈসা যুবক মানুষ ছিল এমন কি এখনো সে বিয়েও করে নাই । বিয়ের প্রস্তাব চলছিল, তখন তার প্রস্তাব কৃতাকে লোকেরা বললঃ যে, প্রস্তাব ভেঙ্গে দেয়া উচিত, কেননা তোমার হবু স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত; কিন্তু সে তা কঠোরভাবে প্রত্যাখ্যান করল । এদিকে ডাঃ ঈসা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর একটি হাদীস পড়েছিল যেখানে বর্ণিত হয়েছেঃ 8 1 টী OE = : WE k (asl +5 Lo A FPL “সাদকার মাধ্যমে তোমাদের রোগীদের চিকিৎসা কর”! একদিন সে একেবারেই নৈরাশ্য অবস্থায় ছিল হঠাৎ তার এ হাদীস স্মরণ হল তখন সে এ হাদীসটি নিয়ে চিন্তা করতে লাগল, হঠাৎ সে মাথা উঠিয়ে বললঃ এ হাদীসটি কি সহীহ? যদি সহীহ হয় তাহলে তো আমার রোগের চিকিৎসা সাদকার মাধ্যমে হওয়া উচিত, কেননা পৃথিবীর বহু চিকিৎসাইতো করা হল । একটি পরিবার সম্পর্কে তার জানা ছিল, যাদের গৃহকর্তী মৃত্যুবরণ করেছিল, আর তারা খুব মানবেতর জীবন-যাপন করতে ছিল, চিকিৎসা করতে গিয়ে তার যা পুঁজি ছিল তা প্রায় খরচ হয়ে গিয়েছিল, এরপরও যতটুকু ছিল তা সে নিজের এক পরিচিত বন্ধুর মাধ্যমে এ বাড়িতে পৌছিয়ে দিল এবং সবকিছু খুলে বললঃ যে এ 1. (হাসান, সহীহুল জামে'-৩৩৫৮, আবু দাউদ ফী মারাসীল- ১০৫, মাজমাউয্ যাওয়ায়েদ-৩/৬৩ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।