আমি বড় হতভাগা আসমুয়ী তার পিতা থেকে বর্ণনা করেন যে, খলীফা আব্দুল মালেক বিন মারওয়ানের নিকট এক ব্যক্তিকে বন্দী করে নিয়ে আসা হল, তার ব্যাপারে অভিযোগ ছিল যে, সে বিদ্রোহী গ্রুপের সাথে কাজ করত তাই তার ব্যাপারে নির্দেশ আসল যে, তার গর্দান উড়িয়ে দাও। তখন সে বললঃ আমীরুল মুমেনীন আমার একটা কথা আপনি শুনে নিন এরপর যা করার তা করেন। মূলতঃ যে শান্তি আপনি আমাকে দিতে চাইতেছেন আমি এর যোগ্য নই । খলীফা বললঃ তাহলে তোমার শাস্তি কি হওয়া উচিত? সে বললঃ আমীরুল মুমেনীন আমি যার সাথেই আপনার বিরুদ্ধে লড়াইয়ে গিয়েছি সেখানে আমি বদ নযর লাগিয়েছে গিয়েছি । ব্যাপার হল এই যে, আমি বড় হতভাগা আমি যার সাথেই গিয়েছি তার পরাজয় ও পদস্থলন ব্যতীত আর কিছুই হয় নাই । আর এর বিপরীতে আপনার কামিয়াবী ও বিজয় হয়েছে। সত্যিকার অর্থে আমি আপন দুশমনের সাথে কাজ করেও আপনার পক্ষে আপনার লক্ষ লক্ষ শুভাকাঙ্খীর চেয়ে উত্তম বলে প্রমাণিত হয়েছি । আপনি দেখুনঃ আমি অমুকের সাথে আপনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য গিয়েছি, সে পরাজিত হয়েছে। তার ছিন্ন ভিন্ন টুকরা টুকরা হয়ে গেছে। আমি অমুকের সাথে গিয়েছি সে নিহত হয়েছে। অমুকের সাথে গিয়েছি সে পরাভুত হয়েছে। এভাবে সে কতইনা রাজা বাদশাহর নাম নিল যাদের সাথে সে ছিল এবং তারা পরাজিত হয়েছে । আব্দুল মালেক তার কথা শুনে অনিচ্ছা সত্বেই হাসতে লাগল এবং তাকে মুক্ত করে দিল। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।