আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

আল্লাহ ভীতি এ ঘটনার বর্ণনাকারী ইমাম ইবনে হাযম, তিনি বলেনঃ তাকে এমন এক ব্যক্তি এ ঘটনা শুনিয়েছেন যে, সত্যবাদী ও বিশ্বস্ত । কর্ডোভা (স্পেনের) অধিবাসী এক যুবক সে অত্যান্ত সুন্দর ছিল, যেই তাকে দেখত সেই তাকে পছন্দ করত । এ যুবক সুন্দর হওয়ার সাথে সাথে যথেষ্ট আল্লাহ ভীরু পরহেযগারও ছিল। তার এক বন্ধু ছিল যার সাথে তার গভীর মুহাববত ছিল, সে স্বপরিবারে অন্য এক এলাকায় বসবাস করত । একদিন এ পরহেযগার লোকটি তার সাথে দেখা করার জন্য গেল এবং সেখানে সন্ধ্যা হয়ে গিয়েছিল, তখন তার বন্ধু বললঃ যে আজকের রাত তুমি এখানেই যাপন কর। সে এ প্রস্তাবে সম্মতি দিল । ঘটনাক্রমে এ রাতে তার বন্ধুর পাশের এলাকা থেকে কোন জরুরী কাজে তাকে ডাকা হল, সে বললঃ যে তুমি আমার জন্য অপেক্ষা কর, আমি একটু পরেই ঘুরে আসছি । এ মুহূর্তে ঘরের মধ্যে এ সুন্দর যুবক আর বন্ধুর স্ত্রী একাই ছিল। সময়টি ছিল শীতকাল তার উপর আবার বৃষ্টি ও হচ্ছিল, আর এ দেশে ঠাণ্ডার সময় রাত খুব লম্বা ও অন্ধকার হয়। ঘরে যুবকটি তার বন্ধুর জন্য অপেক্ষা করতে থাকল কিন্তু সে আসতেছিল না । এদিকে বাড়ির গেইট বন্ধের ও সময় হয়ে আসল, তার বন্ধুর কোন জরুরী কাজ থাকায় সে আর ফিরে আসতে পারেনি। এদিকে তার স্ত্রীর দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে, তার স্বামী রাতে আর ফিরবে না। তাই সে সাজ-সজ্জা করে এ যুবকের নিকট চলে আসল এবং নিজেকে পেশ করল; কিন্তু পরহেযগার যুবক তা প্রত্যাখ্যান করল । মহিলা বারংবার তাকে পাপে লিপ্ত হতে আহ্বান জানাতে থাকল যুবকটি একবার প্রলোভিত হয়ে সাথে সাথেই নিজেকে সংবরণ করে নিল। ঘরে তখন লাইট জ্বলছিল, তখন যুবকটি তার হাত লাইটের উপর রেখে আবার সড়িয়ে নিল। সে তখন মনে মনে বলতে লাগল, দুনিয়ার এ সামান্য আগুনের তাপ সহ্য করতে পারতেছি না অথচ জাহান্নামের আগুনের তুলনায় এ আগুন কিছুই না। মহিলাটি আবারও তাকে পাপে লিপ্ত হতে আহ্বান জানাল, যুবকটি আবার নিজেকে আগুনের নিকটবর্তী করল শরীরে একটু তাপ লাগার পর সে আবার দূরে সড়ে আসল এভাবে যখনই তাকে পাপে লিপ্ত হতে বলা হয় তখনই সে নিজেকে আগুনের নিকটবর্তী করে এবং কিছু তাপ লাগার পর আবার নিজেকে সড়িয়ে নেয়। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।