বিষ প্রয়োগকারী খলীফা উমর বিন আব্দুল আযীয (রাহিমাহুল্লাহ)এর ন্যায়নীতি ভরপুর ইসলামী সমাজ ব্যবস্থায় বহু হিংসুক ও বিরোধী ছিল। যখন তারা দেখল যে, খলীফা তাদের উদ্দেশ্য হাসিলের ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে আছে এবং তাদের কথা তিনি মানতে ও প্রস্তুত নন। তখন তীর বিরোধীরা তার খাদেমকে এক হাজার দিনার দিয়ে খরিদ করল এবং তাকে বললঃ তুমি খলীফার খাদ্যের সাথে বিষ প্রয়োগ কর। অতপর সে তাই করল এবং তিনিও সে খাবার খেয়ে নিলেন। ফলে তিনি রোগাক্রান্ত হলেন । ' চিকিৎসক বললঃ আপনাকে বিষ মিশানো খাবার খাওয়ানো হয়েছে । খলীফা বললেনঃ যেদিন আমাকে বিষ মিশানো খাবার দেয়া হয় সেদিন আমি তা অনুভব করতে পেরেছিলাম । অতপর তিনি এঁ খাদেমকে ডাকালেন যে, তার খাবারে বিষ প্রয়োগ করেছিল । আর বললঃ তোমার ক্ষতি হোক এ কাজ করতে কে তোমাকে উদ্বুধ্য করেছে? উত্তরে সে বললঃ এক হাজার দিনারের বিনিময়ে । তিনি বললেনঃ যাও এ টাকা জলদি নিয়ে আস । যখন সে এক হাজার দিনার নিয়ে আসল আর তিনি তা বায়তুল মালে জমা করার জন্য নির্দেশ দিলেন। আর খাদেমকে বললেনঃ যাও তুমি এমন কোন স্থানে পলায়ন কর যেখান থেকে লোকেরা তোমাকে খুঁজে বের করতে না পারে। অন্যথায় মানুষ তোমাকে হত্যা করে ফেলবে । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।