ln ওয়াদার খাতিরে ইরানের প্রসিদ্ধ সিপাহসালার হারমুজান কে বন্দী করে উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) এর নিকট নিয়ে আসা হল । তিনি তাকে ইসলাম এ্রহণের জন্য দাওয়াত দিলেন; কিন্তু হারমুজান তা প্রত্যাখ্যান করল । উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) তখন তাকে হত্যার করার জন্য নির্দেশ দিলেন। কেননা সে ইসলামের বন্ধ ক্ষতি করেছিল । যখন তার হত্যার প্রস্তুতি হয়ে গেল তখন সে উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) এর দিকে তাকিয়ে বললঃ আমি পিপাশার্ত আমাকে হত্যা করার পূর্বে পান করার জন্য একটু পানি দেয়া সম্ভব হবে কি? নির্দেশ আসল যে, তাকে পানি পান করাও । হুরমুজান পানির পেয়ালা হাতে নিয়ে উমর ফারুক (রাযিআল্লাহু আনহু)এর দিকে তাকিয়ে বললঃ আমার হাতে এখন যে পানি আছে এ পানি পান করা পর্যন্ত তোমরা আমাকে কতল করে ফেলবে না তো? অর্থাৎ এ সময় পর্যন্ত আমি কি নিরাপদ? বললঃ হ্যা পানি পান শেষ না হওয়া পর্যন্ত তোমাকে হত্যা করা হবে না, সাথে সাথে সে পানি নিচে ফেলে দিয়ে নষ্ট করে ফেললঃ আর বললঃ আমীরুল মুমিনীন! দেখুন আপনি ওয়াদা করেছিলেন এখন আপনার ওয়াদা পূরণ করুন । উমর (রাযিআল্লাহু আনহু) বললেনঃ তোমাকে কতল করা থেকে আপাতত বিরত থাকা গেল, তোমার ব্যাপারে আমি চিন্তা-ভাবনা করছি। অতঃপর জল্লাদকে বলা হল যে, তলোয়ার উঠিয়ে নাও ৷ তখন সে উচ্চস্বরে বলতে লাগলঃ gj 3 UE a. 4 v * 67 3 Er" w { wt. Fp d" (EA ME HY - tal Ow) \L loa ls dl yal Jl ag) আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোন মা’বুদ নেই । নিশ্চয়ই মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) আল্লাহর রাসূল । উমর বললেনঃ ইসলাম গ্রহণ করেছ ভাল করেছ; কিন্তু বল যে, যখন আমি তোমাকে দাওয়াত দিলাম ইসলাম গ্রহণ করার জন্য তখন তৃমি তা গ্রহণ করলেনা কেন? সে বললঃ তখন আমার ভয় হচ্ছিল যে এখন যদি ইসলাম গ্রহণ করি, তখন TT Te - উমর ফারুক (রাযিআল্লাহু আনহু) বললেনঃ . J 21 55 ০) ln পারস্যবাসীদের জ্ঞান পাহাড় তুল্য অর্থাৎ তারা অত্যন্ত জ্ঞানবান তাদের জ্ঞান পাহাড় তুল্য । 40 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।