এরপর সে আর কোন কথাও বলল না এমন কি আমারও কোন কৃতজ্ঞতা প্রকাশ করল না । বরং সে একদিকে চলে গেল । আমি খুব আশ্চার্যান্বিত হলাম যে, আমি তাকে মৃত্যুর পথ থেকে বের করে আনলাম অথচ সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করাও উপযুক্ত বলে মনে করল না। আমি মনে মনে বললামঃ কা'বা ঘরের প্রভুর কসম! এ বেদুঈন পাগল । পরের দিন এ বেদুঈন আমার নিকট আবার এসে বলতে লাগলঃ ELAS ol FN LBL BI BES KU) AIT SH STI LAGI AG i il ভাই! আল্লাহ তোমাকে আমার পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করুন! আল্লাহর কসম! আমি গতকাল যাওয়ার সময় আল্লাহ তায়ালার প্রশংসা আদায় করছিলাম এবং শুধু তারই কৃতজ্ঞতা প্রকাশ করছিলাম, আর তোমার জন্য কোন দু'আ করছিলাম না। আমার তা মনে আছে এটাকে তুমি খারাপ মনে করনা । আমি তা এজন্যই করেছি যে, আমি পছন্দ করি না যে, আল্লাহর প্রশংসা এবং কৃতজ্ঞতার সাথে অন্য কাউকে শরীক করি ।! |, মূসা আহমদী লিখিত- তারায়েফ ওয়া মিলহ । 5 www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।