এক বেদুঈনের অঙ্গীকার পূরণ ইউসুফ অত্যন্ত কঠিন হস্তে তা দমন করত ৷ কোন বিদ্রোহী গোষ্ঠীর উপর যদি সে বিজয়ী হত, তাহলে সে তার বাহিনীকে নির্দেশ দিত যে তাদেরকে কতল করে ফেল। নির্দেশ পাওয়া মাত্রই জল্লাদরা হত্যা শুরু করে দিত । কতল করতে করতে এক বেদুঈন কতলের বাকী ছিল, আর তখন নামাযের সময় হয়ে গিয়েছিল, তখন হাজ্জাজ তার সেনাপতি কুতাইবা বিন মুসলিমকে ডেকে বললঃ যে সে আজ তোমাদের সাথে থাকবে আর কাল তাকে আমার নিকট নিয়ে আসবে কুতাইবা বিন মুসলিম বলেনঃ আমি এ বেদুঈনকে নিয়ে ঘরমুখী রওয়ানা হলাম, পথিমধ্যে সে আমাকে অত্যন্ত মিনতির স্বরে বললঃ হে কুতাইবা! তোমার মধ্যে যদি কোন ভাল জযবা থাকে তাহলে আমি একটি কথা বলতে চাই । আমি বললামঃ হ্যা কি বলতে চাও বল? বললঃ যে আমার নিকট মানুষের অনেক আমানত রয়েছে, আর হাজ্জাজ আমাকে আগামী দিন হত্যা করবে, তুমি কি আমাকে বাড়ি যাওয়ার জন্য একটু সুযোগ দেবে, যাতে করে আমি মানুষের আমানত ফেরত দিতে পারি এবং প্রত্যেক হকদারের হক আদায় করে, আমার যা কিছু দেনা-পাওনা আছে তা আমি আমার ওয়ারিসদেরকে বলে আসব । আমি রাব্বুল ইজ্জতকে জামিন রেখে ওয়াদা দিচ্ছি যে, আগামী দিন আমি ফিরে আসব । আমি তার কথা শুনে খুবই আশ্চার্যান্বিত হলাম এবং হাসলাম ও, যে এ কেমন কথা বলছে, সে আমার চেহারার দিকে তাকিয়ে আবার বললঃ আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে, আমি আগামী দিন ফিরে আসব । আমাকে যেতে দাও । আমি প্রতিনিয়তই না করতে থাকলাম, যে এ কেমন করে হতে পারে যে, আমি তোমাকে ছেড়ে দেব, আর তুমি আবার ফিরে আসবে এ নাছোড় বান্দা বারংবার অনুরোধের স্বরে আমাকে বুঝাতে থাকল, শেষ পর্যন্ত তার প্রতি আমার করুণা হল, এমনকি আমি তার কথা মেনে নিয়ে, তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলাম । অনুমতি পাওয়া মাত্রই সে ঘরমুখী হয়ে গেল, আর সে বের হওয়া মাত্রই আমার অনুশোচনা হতে লাগল যে, আমি একি করলাম, তাকে কেন ছাড়লাম ৷ এ হতেই পারে না যে, সে ফেরত আসবে, অন্যদিকে হাজ্জাজের ভয় যে, কাল বন্দীকে www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।