আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

ধৈর্যশীল ও কৃতজ্ঞের জন্য জান্নাতের অঙ্গীকার প্রসিদ্ধ তাবেয়ী ইমরান বিন হাত্বান খুব কুৎসিত এবং ছোট আকৃতির লোক ছিলেন। অথচ তার স্ত্রী খুব সুন্দরী ছিল। একদিন যখন সে বাড়ি আসল তখন দেখল যে স্ত্রী নতুন কাপড় পরে আছে এবং আগের চেয়ে বেশি সুন্দর লাগছে । সে তার স্ত্রীর প্রতি অত্যন্ত মুহাব্বতের দৃষ্টিতে তাকাল তখন স্ত্রী বলে উঠলঃ যদি আল্লাহ দেন তাহলে আমরা উভয়ে জান্নাতী হব। ইমরান বললঃ তা কি করে? স্ত্রী বললঃ একজন সুন্দরী স্ত্রী পাওয়াতে তুমি অত্যন্ত শোকর গুজার আছ । আর আমি তোমার মত কুর্ঘসিত স্বামীকে নিয়ে ধৈর্য ধরেছি। আর আল্লাহ তায়ালা ধৈর্যশীল এবং শোকর গুজারদেরকে জান্নাতের ওয়াদা দিয়েছেন।' মদ পান এক ব্যক্তি কোন এক পাগলকে জিজ্ঞেস করল হে পাগল! তোমার কি মদ পান করতে মন চায়? পাগল বললঃ জ্ঞানীদের অবস্থা এই যে, তারা মদ পান করার পর আমার মত হয়ে যায়। এখন আমি যদি মদ পান করি তাহলে আমার অবস্থা কি হবে? [. আল আযকিয়া লি ইবনে জাওযী । Wwww.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।