আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

তিনটি হক মাইমুন বিন মেহরান বলেনঃ ইসলামে এমন তিনটি হক আছে যা সমস্ত পৃথিবী বাসীর জন্য এক রকম । অর্থাৎ এ হকসমূহ মুসলমান কাফের উভয়ের জন্যই । ১। সর্বাবস্থায় আমানত রক্ষা করা, চাই আমানতদার মুসলমান হোক আর কাফের । ২। পিতা-মাতার প্রতি সম্মান করা চাই তারা মুসলমান হোক বা কাফের । ৩। সর্বাবস্থায় অঙ্গীকার পূরণ করা । চাই সে মুসলমান হোক বা কাফের । আপনি কি মরতে চান? ওলীদ বিন আব্দুল মালেক মসজিদে প্রবেশ করার পর সিপাহীরা লোকদেরকে মসজিদে থেকে বের করে দিল। এক বৃদ্ধ বাহিরে বের হতে অস্বীকার করল । তারা তাকে জোরপূর্বক বের করতে চাইল ৷ ঘটনাটি ওলীদের দৃষ্টিগোচর হল, ওলীদ বললঃ থাম! সে নিজেই বৃদ্ধের নিকট আসল এবং বললঃ বাবাজী আপনি কি মরতে চান? বৃদ্ধ বললঃ আমীরুল মোমেনীন! কখনও নয়। আমার যৌবন শেষ হয়ে গেছে এখন বার্ধক্য উপনীত হয়েছি। আমি যখনই বসা থেকে উঠি তখন আল-হামদুলিল্পাহ বলি, যখনই বসি তখন আল্লাহর যিকির করি। আমি চাই যে, এই দু’টি গুণ নিয়ে আমি আজীবন বেঁচে থাকি । [ Ga | pe www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।