আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

হাজ্জাজ বিন ইউসুফ সাকাফী উমাইয়া বংশের শাসন ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা সাধনা করেছিল সে বর্ণনাতীত কঠোরতা করত, অত্যাচারে মত্ত ছিল। অন্যায়ভাবে মানুষকে হত্যা করা তার সখ ছিল। তার আতঙ্ক মানুষের মনে এত গভীর ছিল যে প্রতিবাদ করার দুঃসাহস তাদের মোটেও ছিল না, তাই তারা তার অত্যাচারে ধুকে ধুকে মরত । একদা হাঙ্জাজের দস্তরখান বিছানো ছিল যথেষ্ট মানুষ খাবার খেতে এসেছে । তাদের মধ্যে একজন গ্রাম্য লোকও ছিল। যখন মিষ্টি পরিবেশনের পালা আসল তখন হাজ্জাজ গ্রাম্য লোকটিকে সুযোগ দিল। যাতে সে যেন এক টুকরা মিষ্টি তুলে নেয় । অতঃপর সে ঘোষণা দিল যে সাবধান! যে এই মিষ্টি খেয়েছে আমি তার গর্দান উড়িয়ে দিব। সমস্ত উপস্থিতি তাদের হাত তুলে নিল। গ্রাম্য লোকটি একবার হাজ্জাজের দিকে তাকাচ্ছিল আরেকবার মিষ্টির দিকে । মিষ্টি অত্যান্ত সুস্বাদু ছিল। সে শেষ বারের ন্যায় হাজ্জাজের দিকে তাকিয়ে বললঃ হে আমীর আমি আপনাকে স্বীয় সন্তানদের ব্যাপারে কল্যাণময় উপদেশ দিচ্ছি, এ বলে সে মিষ্টির উপর ঝাপটে পরল । Ca — www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।