আল বিদায়া ওয়ান নিহায়া (ইসলামের ইতিহাস : আদি-অন্ত)Al Bidaya Wan Nihaya- With Interactive Link Islami etehash Shonaly Pata by www.eelm.weebly.com www.islamfind.wordpress.com — shonali pata
/ ৩৪৪
📝 লেখা 📖 পিডিএফ

নিষ্ফল উদারতা আব্দুল্লাহ বিন জুদ‘আন বিন কা'ব সম্পর্কের দিক থেকে আবু বকর সিদ্দাক (রাযিআল্লাহু আনহু)এর চাচা হত ৷ জাহেলিয়্যাতের যুগে তাকে এঁ সমস্ত লোকদের একজন বলে গণ্য করা হত যারা মানুষের আদর আপ্যায়নের দিক থেকে প্রথম সারিতে ছিল । যদিও প্রাথমিক জীবনে সে গরীব মানুষ ছিল। খারাপ আচরণ করা তার অভ্যাসে পরিণত হয়েছিল। পাপ ও নাফরমানীমূলক কাজে লিপ্ত থাকা তার স্বাভাবিক অভ্যাস ছিল। দুশ্চরিত্র ও খারাপ আচরণে অতিষ্ট হয়ে তার বংশের লোকেরা তাকে খারাপ চোখে দেখত ও জানত । সবশেষে আত্মীয়-স্বজনদের কুদৃষ্টি সহ্য করতে না পেরে একদিন সে মক্কার গিরিপথে বের হয়ে গেল, চলতে চলতে এক পাহাড়ের চুড়ায় তার দৃষ্টি পড়ল! সে ভাবল যে হয়ত বা এখানে এমন কোন বিষাক্ত প্রাণী আছে যে, আমাকে মৃত্যুর পথে নিয়ে যেতে পারবে। তাই জেনে শুনেই পাহাড়ের চুড়ায় উঠতে লাগল, যাতে করে আত্ম হত্যার মাধ্যমে আত্মীয়- স্বজনদের কুদৃষ্টি থেকে চিরতরে আরাম লাভ করতে পারে। যখন সে পাহাড়ের গুহার নিকটবর্তী হল তখন এক অজগর সাপ তার দৃষ্টিগোচর হল । দেখে মনে হল যে, সাপটি তার দিকেই লাফ দিয়ে আসছে । এদেখে কোন পরোয়া না করে সে অজগরের দিকে অগ্রসর হতে লাগল । সামনে গিয়ে দেখতে পেল এ স্বর্ণের তৈরি এক বস্তু যার চোখে ইয়াকুত পাথর যা চমকাইতে ছিল। তখন সে গুহায় প্রবেশ করে দেখতে পেল সেখানে জুরহুম কাবিলার শাসকদের কিছু কবর, তন্ধ্যে একটি হল হারেস বিন মিজাজের, যে বহু পূর্বে নিখোজ হয়ে গিয়েছিল অথচ কেউ জানত না যে সে কোথায় গিয়েছিল, কি তাকে আসমানে উঠিয়ে নেয়া হয়েছে না মাটিয়ে খেয়ে ফেলেছে। আব্দুল্লাহ বিন জাদ‘আন এঁ কবরগুলোর শিয়রে এক সিংহাসন পেল যেখানে বাদশাহদের শাসনকালও মৃত্যু তারিখ বিস্তারিতভাবে লেখা ছিল। এতদ্্যতীত এ কবরসমূহে হিরা, জওহার, সোনা, চাদীর ভান্ডার ছিল। আব্দুল্লাহ বিন জাদ‘আন গুহা থেকে তার প্রয়োজনমত জওহার নিয়ে গুহার মুখে একটি চিহ্ন দিয়ে বের হয়ে আসল । | অতপর যখন সে স্বজাতির নিকট ফিরে আসল তখন তাদেরকে যথেষ্ট পরিমাণে ধন-সম্পদ দান করল । ফলে লোকেরা তাকে ভালবাসতে লাগল এবং তাকে নেতা www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।