ফতোয়া নয় সাহায্য উমার বিন হুবাইরা অত্যান্ত সম্পদশালী এবং উদার লোক ছিলেন। এক লোক একদিন তাকে পথ আগলে দাড়াল এবং বললঃ হে আরবের আমীর! আমি হজ্জ করতে আগ্রহী ৷ উমার বিন হুবাইরা বললঃ মক্কার রাস্তা ধরে মন্ধায় পৌছে যাও । সে বললঃ আমি চলতে অক্ষম ক্লান্ত হয়ে যাই । উমার বিন হুবাইরা বললঃ ঠিক আছে, তাহলে তুমি একদিন সফর করবে এবং একদিন বিশ্রাম নিবে যাতে করে ক্লান্ত না হও । সে বললঃ আমার নিকট এত সম্পদ নেই যা দিয়ে আমি যান-বাহন খরীদ কর্ব বা ভাড়া নিব । সে বললঃ যেহেতু তুমি গরীব মানুষ তাই তোমার উপর হজ্জ ফরয নয়; বরং হজ্জ এ ব্যক্তির উপর ফরয যে তার খরচ বহন করতে সক্ষম । সে বললঃ হে আরবের আমীর! আমি আপনার নিকট সাহায্য চাইতে এসেছি ফতোয়া চাইতে আসি নাই । উমাত্ন বিন হুবাইরা মুচকী হাসলেন এবং তাকে পাচ হাজার দিরহাম দেয়ার জন্য নির্দেশ দিলেন। [ — www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।