সীমিত জ্ঞান আল্লাহ তায়ালা এরশাদ করেনঃ a 8 a 4 Kk “| |" 7 hey a Tei LAT j AL b 4 aia) ME a Al 8) La oF অর্থঃ “তোমাদেরকে সামান্য জ্ঞান দেয়া হয়েছে।” (সূরা আল ইসরা-৮৫) মোকাতেল বিন সুলাইমান সমকালের একজন প্রসিদ্ধ আলেম ছিলেন। একদিন হঠাৎ কি ভেবে তিনি তার পাশে সমবেত লোকদেরকে লক্ষ্য করে বললেনঃ আমার্কে আকাশ থেকে পাতাল পর্যন্ত যা খুশী তা সম্পর্কে জিজ্ঞেস কর। আমি উত্তর দিব । লোকেরা কথাটি পছন্দ করল না; কিন্তু সম্মানের খ্যাতিরে চুপ থাকল । সমবেত লোকদের একজন দাড়িয়ে বললঃ জনাব, লম্বা চওড়া, সুক্ষ্ম মাসয়ালা জিজ্ঞেস না করে একটি সাধারণ প্রশ্ন করব । কোরআন মাজীদে আসহাবে কাহাফ এবং তাদের কুকুরের উল্লেখ হয়েছে। আপনি বলুন যে আসহাবে কাহাফের কুকুরের রং কি ছিল? মোকাতেল চুপ থেকে পেরেশান হয়ে গেলেন, বাস্তবে এর উত্তর তিনি পাচ্ছিলেন না। আর এক সাধারণ লোক তাকে লা-জওয়াব করে দিয়েছে। নিঃসন্দেহে আল্লাহ তায়ালা সত্য বলেছেনঃ hh ft) ত্র [ “| 1 7 k # HC (As Als YX ) AS Y4 ১ a oF i E>” অর্থঃ “তোমাদেরকে সামান্য জ্ঞান দেয়া হয়েছে৷” (সূরা আল ইসরা-৮৫) Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।