আগুন আগুনকে কিভাবে জ্বালায়? এক লোক নিজেকে খুব দার্শনিক এবং বুদ্ধিমান বলে মনে করত । একদিন সে ইমাম শাফেয়ী (রহঃ)-এর সাথে তর্ক শুরু করল এবং বললঃ ইমাম সাহেব! শয়তানকে যখন আল্লাহ আগুন দিয়ে তৈরি করেছেন তাকে আগুন দিয়ে কিভাবে শাস্তি দিবেন তাহলে কি সে ব্যাথ্যা পাবে? কেননা সে তো মূলতঃ আগুন । ইমাম শাফেয়ী মুচকি হাসি হেসে মাটির দিকে তাকিয়ে দেখলেন হাতের কাছে একটি মাটির ঢেলা পরে আছে । তিনি ঢেলাটি নিয়ে তার উপর নিক্ষেপ করলেন । সাথে সাথে তার চেহারায় রাগের ছাপ দেখা দিল। ইমাম শাফেয়ী অত্যন্ত দৃঢ়তার সাথে আদবের স্বরে বললেনঃ মনে হচ্ছে ঢেলের আঘাতে তুমি ব্যাথ্যা পেয়েছ? সে রাগান্বিত হয়ে বললঃ হ্যা, কেন হব না, আঁপনি আমাকে ব্যাথ্যা দিয়েছেন। ইমাম শাফেয়ী বললেনঃ এ কেমন করে সম্ভব? তুমি মাটির সৃষ্টি অথচ মাটির আঘাতে তুমি ব্যাথ্যা পেয়েছ । সেই কথিত দাৰ্শনিক উত্তর পেয়ে গেল। তর্ক এখানেই শেষ হয়ে গেল । সে বুঝতে পারল যে, শয়তান আগুনের তৈরি এবং তাকে আল্লাহ তায়ালা আগুন দিয়েই আযাব দিবেন। [9] [0 Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।