এ বাচ্চা এ নামী-দামী ব্যক্তিত্ব যার পূর্ণ নাম আহমদ বিন হাম্বল (রহঃ) বলে সবাই জানে। যে একজন বড় মাপের হাদীস বিশারদ এবং বিশিষ্ট ফেকাহ শাস্ত্রবিদ । যাকে তাকওয়ার ইমাম বলা হয়, যে খলীফা মামুনের যুগে সমস্ত পরীক্ষা সমূহকে দৃঢ়ভাবে মোকাবেলা করেছিলেন এবং ইসলামী আক্বীদার পক্ষ অবলম্বন করে এর বিপক্ষের সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করেছেন। সত্যের বাণী প্রকাশে সর্বপ্রকার বিপদ মাথা পেতে মেনে নিয়েছেন। কঠিন বিপদের সময়ও কোরআন ও হাদীস থেকে দূরে সরে গিয়ে আল্লাহর দ্বীনে নিজের পক্ষ থেকে একটি শব্দ বৃদ্ধি করাও সহ্য করেন নাই । জী হ্যা! এই বাচ্চাই ইমাম আহমদ নামে প্রসিদ্ধ ছিল। তার উপর হামলাকারী সবাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে, ভাল করে তাদের নাম নেওয়ার মত কেউ নেই; কিন্তু আহমদ বিন হাম্বল (রাহিঃ)-এর নাম আসা মাত্রই এক ইসলামী হিরোর প্রতিচ্ছবি মানুষের মন-মস্তিষ্কে ভেসে উঠে। এ বাচ্চা বড় হয়ে অনেক বড় মাপের একজন হাদীস বিশারদ হয়েছিলেন; কিন্তু শৈশব থেকেই প্রতিটি বিষয় কোরআন ও সুন্নাতের আলোকে আমল করা তার অভ্যাস ছিল।। ৷. মাজাল্লাতুন নূর, সংখ্যা-১৪৫ শাওয়াল ১৪১৭ হিজরী । Wwww.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।